Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Shani Good Luck: ২০২৭ পর্যন্ত ৪ রাশির ওপর থাকবে কৃপা দৃষ্টি, শনি দেবের আশীর্বাদে মালামাল হবেন কারা?

Shani Good Luck: ২০২৭ পর্যন্ত ৪ রাশির ওপর থাকবে কৃপা দৃষ্টি, শনি দেবের আশীর্বাদে মালামাল হবেন কারা?

জ্যোতিষ শাস্ত্র মতে, শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে এবং ২০২৭ সাল পর্যন্ত এখানেই থাকবে। এই দীর্ঘ গোচরের ফলে চারটি নির্দিষ্ট রাশি-বৃষ, কন্যা, মকর এবং কুম্ভ রাশির জাতকদের ওপর শনির কৃপা দৃষ্টি বজায় থাকবে।

শাস্ত্র মতে, শনির গোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই গ্রহটি প্রায় আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে।

ধীর গতির কারণে শনি দীর্ঘ সময় ধরে নিজের প্রভাব বিস্তার করে, ফলে ব্যক্তির জীবনে এর গোচরের প্রভাব দীর্ঘকাল ধরে অনুভূত হয়ে থাকে। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। তা ২০২৭ সালের ৩ জুন মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে।

মেষ রাশিতে শনির প্রবেশের ফলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। তবে তার আগে পর্যন্ত নির্দিষ্ট কিছু রাশির ওপর শনির কৃপা দৃষ্টি বজায় থাকবে। চার রাশির ওপর থাকবে কৃপা দৃষ্টি। এতে এদের কর্মজীবনে হবে উন্নতি। সম্পর্কে আসবে ইতিবাচক পরিবর্তন। বিনিয়োগ থেকে কাঙ্খিত লাভ এবং বিবাহ সবের জন্য সময় অনুকূল।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকার জন্য সময় অনুকূল। কর্মজীবন নিয়ে করা পরিকল্পনা সফল হবে। কর্মক্ষেত্রে হবে উন্নতি। আর্থিক লাভ হবে এই সময়। কঠোর পরিশ্রমের ফল পাবেন। তেমনই কঠোর পরিশ্রমের কারণে সুনাম অর্জন করতে পারবেন। এই সময় আপনার কোনও বড় ইচ্ছা পূরণ হতে চলেছে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল সময়। এই সময় পরিবারের সঙ্গে কোনও বড় ভ্রমণের সুযোগ পেতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে হবে উন্নতি। এই সময় কঠোর পরিশ্রমে স্বীকৃতি পেতে পারেন। এই সময়টা ব্যবসায়ীদের জন্য অনুকূল। এই সময় নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অন্যের প্রশংসা পাবেন।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কাঙ্খিত সাফল্য আসবে। এই সময় আর্থিক লাভের মুখ দেখবেন। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পাবেন। এই সময় ব্যবসা শুরু করতে পারেন। আসবে সাফল্য। এই সময় অতীতের তুলনায় আর্থিক উন্নতি হবে। এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন।

কুম্ভ রাশি

সময়টা কুম্ভ রাশির জন্য অনুকূল। এইসময় দীর্ঘদিনের ঝুলে থাকা কাজ সম্পন্ন হবে। এই সময় আটকে থাকা ব্যবসায়িক কাজে আসবে গতি। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। এই সময় আর্থিক অবস্থান হবে উন্নত। আটকে থাকা কাজে আসবে গতি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla