Sheikh Hasina: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা
দুই বছর পর প্রকাশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অডিও বার্তায় তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই-আগস্ট আন্দোলন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে একাধিক দাবি তুলে ধরেন।
একই সঙ্গে তিনি জানান, ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের মানুষের কাছেই ফিরে যেতে চান।
শেখ হাসিনার এই ঘোষণার পর বাংলাদেশসহ আন্তর্জাতিক মহলে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ এবং এই ঘোষণার সম্ভাব্য প্রভাব নিয়ে নজর রয়েছে দেশ-বিদেশের রাজনৈতিক মহলে।

