Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Shreyas Iyer: শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে, স্বীকার প্রাক্তন কেকেআর কোচের

Shreyas Iyer: শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে, স্বীকার প্রাক্তন কেকেআর কোচের

Kolkata Knight Riders: ২০২৪ সালে আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) ছেড়ে দেওয়া ভুল হয়েছিল। এতদিন পর সে কথা স্বীকার করলেন কেকেআর-এর প্রাক্তন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, 'দুর্ভাগ্যবশত আমরা ওর অভাব অনুভব করেছি।

শ্রেয়াস একজন অসাধারণ খেলোয়াড়। ও কেকেআর-এর অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছে। ও যেভাবে দলকে সামলেছে, তাতে আমি মুগ্ধ। কিন্তু কখনও কখনও নির্দিষ্ট পরিস্থিতি এবং বৃহত্তর কৌশল এই ধরনের খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য করে। কেকেআর কোচ হিসেবে আমার সেই সময় খারাপ লেগেছিল। ইচ্ছাকৃতভাবে শ্রেয়াসকে দল থেকে বাদ দেওয়া হয়নি। ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি।'

ভালো খেলোয়াড়দের ছেড়ে দিয়ে সমস্যায় কেকেআর

কেকেআর ছেড়ে দেওয়ার পর ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে (Punjab Kings) যোগ দেন শ্রেয়াস। তিনি গত মরসুমের আইপিএল-এ দলকে ফাইনালে নিয়ে যান। এবারের আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পাঞ্জাব। এ প্রসঙ্গে পণ্ডিত বলেছেন, 'শুধু শ্রেয়াসকেই আমরা ছেড়ে দিইনি, ফিল সল্ট-সহ (Phil Salt) অন্য যাদের ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের সম্পর্কেও আমার একইরকম অনুভূতি হয়েছিল। দলের কর্ণধারদের আচরণে আমি মুগ্ধ। শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলা (Juhi Chawla) এবং সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) সবসময় সাহায্য করেছেন।'

ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স শ্রেয়াসের

আইপিএল-এ গত কয়েক মরসুম ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন শ্রেয়াস। চলতি মরসুমেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা ব্যাটার। এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে ২০৮ রান করেছেন পাঞ্জাবের অধিনায়ক। তাঁর ব্যাটিংয়ের গড় ৫২ এবং স্ট্রাইক রেট ১৮২.৪৫। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত পাঞ্জাব। ছয় ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে শ্রেয়াসরা। অন্যদিকে, সাত ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে সবার শেষে কেকেআর

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla