Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শুক্রবার সকালে ED অফিসে হাজির সুজিত বসু, নির্বাচন মিটতেই কিসের তলব?

শুক্রবার সকালে ED অফিসে হাজির সুজিত বসু, নির্বাচন মিটতেই কিসের তলব?

ভোট পর্ব মিটতে না মিটতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিস হাজিরা দিলেন সুজিত বসু। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুকে। নির্বাচনের আগে থেকে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দমকলমন্ত্রীকে একাধিক বার তলব করে নোটিস পাঠিয়েছিল ইতি।

সেই ঘটনা গড়ায় হাইকোর্টে। অবশেষে কোর্টের হস্তক্ষেপে নির্বাচন না মেটা পর্যন্ত তা অব্যাহত ছিল। তাই ভোট শেষ হতে না হতেই ইডি অফিসে হাজির হলেন সুজিত বসু।

জানা গিয়েছে, সকাল ১০টা ২৬ মিনিটে তিনি সিজিও কমপ্লেক্সে আসেন। ২৩ এপ্রিল বিচারপতি কৃষ্ণা রাও ১ মে সুজিত বসুকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো আজ সুজিত বসু হাজির হন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু ও দুই আইনজীবী। তাঁর হাতে ছিল বেশ কিছু নথি। জানা যায় সেগুলো ছিল আদালতের অর্ডার কপি।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের সময় ২০২২ সালের পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। অয়ন শীল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে ইডি। সেই নথি সামনে আসতে সেই সূত্র ঘরে সুজিত বসুর বাড়ি ও অফিসে তল্লাশি করে ইডি। এই মামলায় এর আগে তিন বার নোটিস পাঠানো হয়েছিল সুজিত বসুকে। ২ এপ্রিল থেকে তাকে সময় পাঠান ইডি। এরপর ভোটের কারণে এই কা স্থগিত ছিল। ভোট মিটতে আজ হাজিরা দেন সুজিত বসু।

শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুকে। সকাল ১০টা ২৬ মিনিটে তিনি সিজিও কমপ্লেক্সে আসেন। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তাঁকে তলব করা হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের সময় ২০২২ সালের দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতি সামনে আসে। বর্তমানে চলছে এই ঘটনার তদন্ত। এই মামলার তদন্ত করতে ডাকা হয়েছিল সুজিত বসুকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla