স্ট্রেস এখন রোজকার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। এর ফলে হরমোনের ভারসাম্যহীনতা থেকে শুরু করে স্বাস্থ্যের অবনতিও হতে পারে। তাই ডায়েটে যোগ করুন এই খাবারগুলি।ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই উপাদানটি স্ট্রেস কমাতে দারুণ সাহায্য করে।
ডায়েটে ফল ও সবজি রাখলে স্ট্রেস কমে। বিশেষ করে কিউই, স্ট্রবেরি এবং কেলের মতো খাবার মানসিক চাপ কমাতে সাহায্য করে।
শরীর ও হজম ব্যবস্থার জন্য ভালো প্রোটিন খুব জরুরি। এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
বাদামে স্বাস্থ্যকর ফ্যাট এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এটি স্ট্রেস কমানোর পাশাপাশি সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
স্বাস্থ্যকর ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে স্ট্রেস কমে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।
