Dailyhunt
Suvendu Adhikari: ঠান্ডা মাথায় প্ল্যানিং করেই গুলি! আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ঠান্ডা মাথায় প্ল্যানিং করেই গুলি! আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Suvendu on Chandranath Rath: চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। গত কয়েক দিন ধরে রীতিমতো রেইকি করে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে হাসপাতালের বাইরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী।

বিজেপি বিধায়কের দাবি, এই খুন পরিকল্পিত। এবং এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। তবে সেই বিষয়ে বিশদে মন্তব্য করতে নারাজ শুভেন্দু অধিকারী। এদিন রাতে হাসপাতাল থেকেই শুভেন্দু জানিয়ে দেন যে, মৃতের পরিবার ও আহতদের সবরকম দায়ভার দল নেবে।

আপ্তসহায়ক খুনে কী বললেন শুভেন্দু অধিকারী?

সূত্রের খবর, তার আপ্ত সহায়ক খুনের ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে রাতেই কথা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''পুলিশ জানিয়েছে বেশকিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলি থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে।'' তবে তদন্তের স্বার্থে এখনই বেশিকিছু বলতে নারাজ শুভেন্দু। এই বিষয়ে তিনি জানান যে, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা না গেলেও পুলিশের উপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রকৃত দোষীরা শাস্তি পাবে। কেউ ছাড় পাবে না বলেও জানিয়েছেন শুভেন্দু।

একই সঙ্গে এই পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। শান্তি বজায় রাখার কথা বলেছেন শুভেন্দুয। তিনি আরও বলেন, ''১৫ বছর ধরে রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলেছে। বুধবারই খড়দহে বোমা, বরাহনগরে ছুরি ও বসিরহাটে গুলিতে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা।''

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের অভিযোগ। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে শুভেন্দুর সঙ্গেই ছিলেন তাঁর আপ্তসহায়ক। দিনের শেষে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় মধ্যমগ্রামে এক বিরিয়ানির দোকানের সামনে তাঁর গাড়ি থামে। চালকের পাশের আসনেই বসেছিলেন চন্দ্রনাথ। হঠাৎ মোটরবাইকে চড়ে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। চন্দ্রনাথের শরীরে অন্তত তিনটি গুলি লাগে। তাঁর গাড়ির চালকও গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম ও বিমানবন্দর থানার পুলিশ। আপ্তসহায়কের খুন হওয়ার খবর পেয়ে শুভেন্দুও ঘটনাস্থলে ছুটে যান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla