Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Technology News: ফোন ১০০% চার্জ হওয়ার পরেও চার্জে লাগিয়ে রাখেন? এই ভুলেই বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে

Technology News: ফোন ১০০% চার্জ হওয়ার পরেও চার্জে লাগিয়ে রাখেন? এই ভুলেই বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে

Technology News: আমাদের মধ্যে ৯০% মানুষই এই ভুলটা করি। রাতে ঘুমানোর আগে ফোন চার্জে বসিয়ে সকালে খুলি। মনে করি, ১০০% তো হয়েই গেছে, আর কী হবে? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসটাই আপনার প্রিয় স্মার্টফোনের জন্য সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনছে।

কী হয় ১০০% এর পর চার্জে রাখলে?

আজকালকার ফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে।

১০০% চার্জ হয়ে গেলেও যদি প্লাগ লাগানো থাকে, তাহলে ফোনটি 'ট্রিকল চার্জিং' করতে থাকে। অর্থাৎ, ১০০% থেকে ৯৯% নামলেই আবার চার্জ নিয়ে ১০০% করে। এই বারবার চার্জ-ডিসচার্জ সাইকেলে ব্যাটারির ভিতরে অতিরিক্ত গরম তৈরি হয়।

এর ফলে ৩টি মারাত্মক ক্ষতি হয়:

১. ব্যাটারি ফুলে যাওয়া ও আয়ু কমে যাওয়া: অতিরিক্ত গরমে ব্যাটারির ভিতরের রাসায়নিক কোষগুলো নষ্ট হতে শুরু করে। ফলে ৬ মাসের মধ্যেই দেখবেন ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, ফোন গরম হচ্ছে এবং ব্যাটারি ফুলে গিয়ে ব্যাক কভার উঁচু হয়ে যাচ্ছে। একটি ব্যাটারির সাধারণত ৩০০-৫০০ সাইকেল আয়ু থাকে, ওভারচার্জিংয়ে তা অর্ধেক হয়ে যায়।

২. বিস্ফোরণের ঝুঁকি: সারা রাত চার্জে লাগানো, সঙ্গে বালিশের পাশে বা বিছানায় ফোন রাখা। গরম বের হতে না পেরে ফোনের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে চলে যায়। এই অতিরিক্ত তাপ থেকেই শর্ট সার্কিট এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঝুঁকি সবচেয়ে বেশি বর্ষাকালে।

৩. মাদারবোর্ড নষ্ট: অতিরিক্ত ভোল্টেজ সরাসরি প্রভাব ফেলে ফোনের মাদারবোর্ড ও চার্জিং আইসি-তে। ফলে ফোন হ্যাং করা, চার্জ না নেওয়ার মতো বড় সমস্যা দেখা দেয়, যার সারাই খরচ প্রায় নতুন ফোনের অর্ধেক।

তাহলে সঠিক নিয়ম কী?

২০-৮০ ফর্মুলা মেনে চলুন: বিশেষজ্ঞদের মতে, ফোনকে ২০% এর নিচে নামতে দেবেন না এবং ৮০-৮৫% পর্যন্ত চার্জ করুন। ১০০% চার্জ করা সবসময় জরুরি নয়। এতে ব্যাটারি সবচেয়ে ভালো থাকে।

রাতে চার্জে লাগিয়ে ঘুমাবেন না: ঘুমানোর ১ ঘণ্টা আগে চার্জ দিন এবং খুলে রাখুন। আজকাল অনেক ফোনে 'Optimized Charging' অপশন আছে, সেটা অন করে রাখুন।

অরিজিনাল চার্জার ব্যবহার করুন: সস্তা, লোকাল চার্জার ওভারচার্জিংয়ের ঝুঁকি ১০ গুণ বাড়িয়ে দেয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla