Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও দলকে ফাইনালে তুলতে পারলেন না, চোখে জল বৈভবের

Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও দলকে ফাইনালে তুলতে পারলেন না, চোখে জল বৈভবের

Vaibhav Sooryavanshi in tears: এবারের আইপিএল-এ (IPL 2026) অসাধারণ ব্যাটিং করেও রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ফাইনালে নিয়ে যেতে না পেরে হতাশায় কান্নায় ভেঙে পড়লেন বৈভব সূর্যবংশী। শুক্রবার রাতে কোয়ালিফায়ার টুয়ে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে সাত উইকেটে হেরে যাওয়ার পর ডাগআউটে বসে কেঁদে ফেলেন বৈভব।

১৫ বছর বয়সি এই ক্রিকেটারকে দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে দেখা যায়। এই কিশোর চলতি আইপিএল-এ প্লে-অফে রাজস্থানের হয়ে দুই ম্যাচেই শতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রান করে আউট হয়ে যাওয়ার পর গুজরাটের বিরুদ্ধে ৪৭ বলে ৯৬ রান করেন বৈভব। কিন্তু তারপরেও ফাইনালে পৌঁছতে পারল না রাজস্থান। এই কারণেই হতাশ বৈভব।

বৈভবকে সান্ত্বনা সতীর্থদের

শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নয় রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। এই অবস্থায় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) সঙ্গে জুটি বেঁধে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন বৈভব। কিন্তু এই জুটিও রাজস্থানকে জেতাতে পারল না। ম্যাচ শেষ হওয়ার পর বৈভব যখন কাঁদছিলেন, তখন তাঁর কাছে গিয়ে সান্ত্বনা দেন জাডেজা। টিম ম্যানেজার রোমি ভিন্দের-সহ (Romi Bhinder) সাপোর্ট স্টাফরাও বৈভবকে সান্ত্বনা দেন। তা সত্ত্বেও এই কিশোরের কান্না থামছিল না। তিনি তোয়ালে দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকেন।

৭৭৬ রান বৈভবের

এবারের আইপিএল-এ ৭৭৬ রান করেছেন বৈভব। তাঁর স্ট্রাইক রেট ২৩৭.৩১। এই কিশোরের ব্যাটিংয়ের গড় ৪৮.৫০। এবারের আইপিএল-এ ৭২টি ওভার-বাউন্ডারি মেরেছেন বৈভব। তিনি আইপিএল-এর ইতিহাসে কোনও সংস্করণে সবচেয়ে বেশি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়েছেন। আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোনও সংস্করণে পাওয়ার প্লে-তে ৫০০-এর বেশি রান করার নজির গড়েছেন বৈভব। তিনি এবারের আইপিএল-এ চার ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই কিশোরের পারফরম্যান্স ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla