Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Weather Forecast: সকাল থেকেই আকাশের মুখভার। কখনও কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে রাস্তাঘাট। সপ্তাহের দ্বিতীয় দিনে রাজ্যজুড়ে সকাল থেকে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর হাওয়া অফিস? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের বৃষ্টির দাপট বাংলায়, আগামী কয়েক দিন জারি সতর্কতা নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ অগাস্ট থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা বজায় থাকবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ১ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এরপর ৩ ও ৪ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় ধরনের সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে কোথাও কোথাও ভূমিধস ও জল জমার আশঙ্কা থাকছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।ভারী বৃষ্টির অঞ্চলের কথা বললে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সমুদ্র উত্তাল থাকার কারণে এবং সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার (সর্বোচ্চ দমকা ৫৫ কিমি) পর্যন্ত পৌঁছানোর আশঙ্কায়, ভারত আবহাওয়া দফতর (IMD) ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি নজরে রাখছে। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা (Orange Alert): পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও দুর্গাপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla