গরম ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহেই বাড়বে গরম ও অস্বস্তি। তবে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহেই। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

গরম ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহেই বাড়বে গরম ও অস্বস্তি।
তবে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহেই। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সেখানে তাপমাত্রা কমবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই জেলাগুলিতে দমকা ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টিপাত কমবে। দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি একটু বাড়তে পারে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিনদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে।

কলকাতা ও আশপাশের অঞ্চলে রবিবার হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী তিনদিনে বৃষ্টিপাত কমে যাবে। ৪ ও ৫ তারিখ আবারও বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন কলকাতা ও আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আদ্রতাজনিত অস্বস্তি ফিরবে।

উত্তরবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বুধবার উপরের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বুধ ও বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে।

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

