Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weather Update: বৃহস্পতিতে বাড়বে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা ৮ জেলায়, রইল আবহাওয়া আপডেট

Weather Update: বৃহস্পতিতে বাড়বে দুর্যোগ, ভারী বৃষ্টির সম্ভাবনা ৮ জেলায়, রইল আবহাওয়া আপডেট

মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

কয়েকদিন ধরেই মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি চলছে।

এতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আজ বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে। বুধবার বিকেল থেকে বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেটারা বৃষ্টিতে একাধিক জায়গা জলমগ্ন ছিল। হাওয়া অফিস সূত্রে খবর, আজ বাড়বে বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে শুরু করে দিল্লি, লখনউ, পাটনা হয়ে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত সক্রিয়।

এর প্রভাবে বাড়ছে বৃষ্টি। আজ উত্তর বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হবে বজ্রপাত।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বৃহস্পতিবার কলকাতা-সহ জেলাগুলোতে বাড়বে বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৩ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

বাকি জেলায় হহে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মাঝে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে আজ। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla