Dailyhunt
West Bengal Election Result 2026: ভবানীপুর থেকে ভাঙড়,  রাজ্যে ভোট গণনায় যে ২০টি আসনের দিকে সবার নজর

West Bengal Election Result 2026: ভবানীপুর থেকে ভাঙড়, রাজ্যে ভোট গণনায় যে ২০টি আসনের দিকে সবার নজর

West Bengal Election Results 2026: সোমবার রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। রাজ্যে ২৯৩টি আসনে একসঙ্গে ভোট গণনা হতে চবে সোমবার। এই ২৯৩টি আসনের মধ্যে গোটা রাজ্য তথা দেশের চোখ যে ২০টি আসনের দিকে থাকবে, দেখে নিন সেগুলি কী কী।

গোটা দেশের নজরে এবার ভবানীপুরের ফল। হাইভোল্টেজ প্রেস্টিজ ফাইটে মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একেবারে টানটান লড়াই। শুভেন্দু কি পারবেন গতবার নন্দীগ্রামের মত মমতাকে তার নিজের গড়ে হারিয়ে দিতে? শুভেন্দু আত্মবিশ্বাসী। মমতাও বলছেন, তিনিই জিতবেন।

আরজিকরে খুন ও ধর্ষিত হওয়া অভয়া-র মা রত্না দেবনাথের দিকে তাকিয়ে গোটা দেশ। পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সঙ্গে টানটান লড়াই তৃণমূলের তীর্থঙ্কর ঘোষের সঙ্গে। লড়াইয়ে রয়েছেন সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তও।

গতবার খোদ মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী তাঁর একসময়ের বিশ্বস্ত সঙ্গী পবিত্র কর। শুভেন্দুর 'পবিত্র' লড়াইয়ের দিকে নজর থাকবে সবার।

নৌশাদ সিদ্দিকি বনাম শওকত মোল্লা। আইএসএফ বনাম তৃণমূল। ভাঙড়ে এবার থ্রিলার। শেষ হাসি কে হাসবেন?

অধীর রঞ্জন চৌধুরীর প্রত্য়াবর্তনের লড়াই। হাতের সবচেয়ে বড় ভরসার। অধীরকে চ্য়ালেঞ্জ ছুড়ে দেবেন বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র ও তৃণমূলর নাড়ুগোপাল মুখার্জি।

লোকসভা ভোটের হারের ধাক্কা সামলে দিলীপ ঘোষ এবার কি বিধানসভায় যেতে পারবেন? অঘটনের আশায় তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার।

টাটাকে তাড়ানোর সাক্ষী থাকা সিঙ্গুরে এবার বড় সমস্যায় তৃণমূলের দাপুটে নেতা বেচারাম মান্না। বেচারামকে হারাতে পারবেন বিজেপির অরুপ কুমার দাস?

এক সময়ের লাল দুর্গে এবার বিকাশের জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে সিপিএম। অন্যদিকে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে জনসভা করেছেন। তৃণমূলের কঠিন চ্য়ালেঞ্জ। তৃণমূলের দেবব্রত মজুমদার, সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিজেপির শরবী মুখার্জি-র মধ্য়ে ত্রিমুখী লড়াইয়ের দিকে সবার নজর।

দুই অভিনেত্রীর দ্বৈরথ। তৃণমূলের বিধায়ক লাভলী মৈত্র বনাম বিজেপির তারকা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্য়ায়ের মধ্যে জোর লড়াই। শেষ হাসি কে হাসবেন?

তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জি বনাম বিজেপির সজল ঘোষ। কে জিতবেন? নজর থাকবে সেই দিকেই।

বামেদের শূন্য কাটানোর সেরা বাজি। সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের দিকে তাকিয়ে বামেরা। উত্তরপাড়ায় ত্রিমুখি লড়াইয়ে আছেন- তৃণমূলের সাংসদ কল্য়াণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, বিজেপির এনএসজি কমান্ডো প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ও সিপিএমের মীনাক্ষীর মধ্য়ে।

এবার বীরভূম জেলার সব কটি আসনেই টানটান লড়াই। রামপুর থেকে ময়ূরেশ্বর, লাভপুর থেকে রামপুরহাট, সব আসনেই জোর টক্কর। তবে বিশেষ নজর থাকবে সিউড়ি আসনের দিকে। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এবার ফেভারিট। তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি প্রতিষ্ঠান বিরোধিতার ঝড় সামলাতে পারেন কি না সে দিকে নজর থাকবে।

বিজেপির সাংবাদিক প্রার্থী সন্তু পান কি পারবেন চমক দিতে? তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

তমলুক থেকে লোকসভা ভোটে লড়ে হেরেছিলেন, এবার কি বিধানসভায় যেতে পারবেন? তৃণমূলের মুখপাত্র-প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের কাজটা বেশ কঠিন। বিশেষজ্ঞরা এগিয়ে এখানে রাখছেন বিজেপির প্রার্থী সুবীর নাগ।

দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা নোয়াপাড়ায় এবার ফেভারিট বিজেপির অর্জুন সিং। তৃণমূল প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য-র কাছে নোয়াপাড়ার লড়াই বেশ কঠিন। শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার।

এবার সবার নজর হুমায়ুন কবীরের দিকে। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা থেকে প্রার্থী। এই দুই আসনে হুমায়ন নিজে তৃণমূল কতটা সমস্য়া ফেলতে পারেন কিংবা জিতে পারেন কি না তার দিকে তাকিয়ে সবাই।

পরিচালক বনাম আইনজীবী। তৃণমূল বনাম বিজেপি। রাজ চক্রবর্তী বনাম কৌস্তভ বাগচী। একেবারে টানটান লড়াই। শেষ হাসি কে হাসবেন?

হাওড়া জেলার এই আসন নিয়ে এবার বিজেপির অনেক আশা। গেরুয়া প্রার্থী তারকা অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল কি জয় নিতে পারবেন? তৃণমূলের প্রার্থী এখানে রানা চ্য়াটার্জি।

বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায় বনাম অভিনেত্রী শ্রেয়া পান্ডে। বিজেপি প্রার্থী তাপস রায় কি পান্ডে গড়ে জিততে পারবেন? সবাই তাকিয়ে এই আসনের ফলের দিকে।

গতবার তৃণমূলের সায়নী ঘোষকে হারিয়ে আসানসোলের এই কেন্দ্রে গেরুয়ায় রাঙিয়ে ছিলেন অগ্নিমিত্রা পাল। এবার অগ্নিমিত্রার সামনে তৃণমূলের তাপস বন্দ্য়োপাধ্য়ায়। জোর লড়াই। শেষ হাসি কে হাসবে?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla