Dailyhunt
West Bengal Repoll 2026: কমিশন 'ভয়েড' ঘোষণা করতেই একাধিক বুথে রি-পোল, সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট হলো?

West Bengal Repoll 2026: কমিশন 'ভয়েড' ঘোষণা করতেই একাধিক বুথে রি-পোল, সকাল ৯টা পর্যন্ত কত শতাংশ ভোট হলো?

West Bengal Repoll: দ্বিতীয় দফায় নির্বাচনে সমস্যা। যার জেরে শনিবার রাজ্যের বেশকিছু বুথে চলছে রি-পোল বা পুনঃ নির্বাচন। সকাল ৯টা পর্যন্ত জেলাজুড়ে কত শতাংশ পড়ল ভোট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গত ২৯ এপ্রিল এই বুথগুলিতে ভোটগ্রহণ হয়েছিল, কিন্তু বিভিন্ন অভিযোগ ও রিপোর্ট খতিয়ে দেখার পর সেই ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল থেকে ফের এই বুথগুলিতে চলছে ভোটগ্রহণ পর্ব।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল ৯টা পর্যন্ত ডায়মণ্ড হারবারের ৪টি বুথ ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোট পড়েছে ১৬.২৩ শতাংশ। মগরাহাটের ১১টি বুথে ভোটের হার ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ১৫.৮৩ শতাংশ বলে কমিশন সূত্রে খবর।

এই বিষয়ে শুক্রবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ১৪২-মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১১টি বুথে এবং ১৪৩-ডায়মন্ড হারবার কেন্দ্রের ৪টি বুথে নতুন করে ভোট নেওয়া হবে। কারণ, গত ২৯ এপ্রিল এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে সেই ভোটকে 'অসিদ্ধ' বা 'ভয়েড' ঘোষণা করেছে কমিশন।

মগরাহাট পশ্চিম (১১টি বুথ)। উত্তর ইয়ারপুর এফপি স্কুল (রুম ২), নাজরা এফপি স্কুল (রুম ১ ও ২), দেউলা এফপি স্কুল (রুম ১), ঘোল্লা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মলয়া এফপি স্কুল (রুম ১ ও ২), একতারা মলয়া ধোরা এফপি স্কুল (রুম ১) এবং বহিরপুয়া কুরকুরিয়া এফপি স্কুলের তিনটি রুম।

ডায়মন্ড হারবার (৪টি বুথ)। বাগদা জুনিয়র হাই স্কুল, চন্দা এফপি স্কুল (রুম ২), হরিদেবপুর এফপি স্কুল এবং রায়নগর এফপি স্কুল (রুম ২)। কমিশনের নির্দেশ অনুযায়ী, ২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বুথগুলিতে ভোটগ্রহণ চলবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla