Dailyhunt
Yash Dayal RCB: নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যশ দয়ালকে যে কারণ দেখিয়ে ছেঁটে ফেলল আরসিবি

Yash Dayal RCB: নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত যশ দয়ালকে যে কারণ দেখিয়ে ছেঁটে ফেলল আরসিবি

Yash Dayal RCB: কোনও বিতর্কে না গিয়ে নাবালিকাকে ধর্ষণ মামলায় জড়িত তারকা পেসার যশ দয়াল (Yash Dayal)-কে স্কোয়াড থেকে বাদ দিল আরসিবি (RCB)। গত আইপিএলে আরসিবি-কে চ্যাম্পিয়ন করার অন্যতম বড় কারিগর যশ দয়ালকে আসন্ন মরসুমে খেলতে দেখা যাবে না। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক নাবালিকা তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনে এফআইআর করেছিলেন।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, পেসার যশ দয়াল আসন্ন মরসুমে স্কোয়াডে থাকছেন না। 'ব্যক্তিগত কারণ'-এর কথা উল্লেখ করে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

যশের বিতর্কে ঢুকল না আরসিবি

প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এ আরসিবির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যশ দয়ালের। সেই মরসুমে তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন এবং ফাইনালেও অবদান রেখেছিলেন। কিন্তু আইপিএল ফাইনালের পর থেকে তাঁকে আর কোনও পেশাদার ক্রিকেটে দেখা যায়নি। এমনকি তিনি উত্তরপ্রদেশ প্রিমিয়র লিগ টি-২০ লিগেও অংশ নেননি এবং দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। প্রস্তুতি শুরু হলেও চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB-র প্রি-সিজন ক্যাম্পে যশ দয়ালকে দেখা যায়নি। বিরাট কোহলি, রজত পতিদার সহ দলের অন্য ক্রিকেটাররা, উপস্থিত থাকলেও যশ দয়াল-কে প্র্য়াকটিশে ছিলেন না। শুধু তাই নয়, দলের বাস, প্রচারমূলক ভিডিও বা সাম্প্রতিক কোনও ভিজ্যুয়ালেও যশকে উপস্থিতি নেই।

যশের বিরুদ্ধে অভিযোগ কী

যশ এই অনুপস্থিতি থেকেই প্রথমে জল্পনা শুরু হয়। পরে বিভিন্ন রিপোর্টে উঠে আসে, চলতি আইনি জটিলতাই এই 'ব্যক্তিগত কারণ'-এর মূল কারণ। জানা গেছে, যশ দয়ালের বিরুদ্ধে দুই রাজ্যে দুটি গুরুতর অভিযোগ রয়েছে। একটি মামলায় নাবালিকা ধর্ষণ সংক্রান্ত পকসো আইনের আওতায় অভিযোগ দায়ের হয়েছে জয়পুরে। অন্যদিকে গাজিয়াবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শোষণের অভিযোগে আরেকটি এফআইআর দায়ের হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla