Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
যে কোনও সময় OUT হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম! ৩০০০ টাকা পেতে হাতের কাছে রাখুন এই ৬টি জিনিস

যে কোনও সময় OUT হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম! ৩০০০ টাকা পেতে হাতের কাছে রাখুন এই ৬টি জিনিস

Annapurna Bhandar: যে কোনও সময় চালু হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল। অনলাইন আর অফলাইন দুইভাবেই ফিলআপ করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। তবে হাতের কাছে রাখতে হবে এই ৬টি জিনিস। রইল লিস্ট।

বিজেপি ক্ষমতায় আসার আগে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিল। যারমধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প অন্নপূর্ণা ভাণ্ডার।

এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাতে টাকা দেওয়ার কথা বলেছিল বিজেপি।

লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের ১৫০০ টাকা দিতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তফসিলি জাতি ও উপজাতির সদস্যদের ১৭০০ টাকা করে দেওয়া হতো। অন্নপূর্ণা ভাণ্ডারে টাকার অঙ্ক দ্বিগুণ করা হয়েছে। এই প্রকল্পের রাজ্যের মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি সরকার।

রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি জানিয়ে দিয়েছে পূর্বতন সরকারের সব প্রকল্পই চলবে। তবে কিছুটা সময় লাগবে। শুভেন্দু অধিকারী বলেছেন, যোগ্য ব্যক্তি ও মহিলারাই সরকারের জনমুখী প্রকল্পের সুবিধে পাবেন। তিনি আরও বলেছেন, কিছুটা সময় নিয়েই চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের মত জনপ্রিয় প্রকল্প।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এখনও বেরহয়নি। কিন্তু অনলাইনে ফিলআপ করতে হবে। অফলাইনের ফিলআপের ব্যবস্থা থাকবে। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ-এর জন্য কতগুলি জিনিস প্রয়োজনীয়।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ-এর জন্য প্রয়োজনীয় নথিগুলি হলঃ

  1. আধার কার্ড
  2. ভোটার আইডি কার্ড
  3. রেশন কার্ড
  4. ব্যাঙ্কের পাসবুক
  5. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  6. সচল মোবাইল নম্বর

এই নথিগুলির একটি ছাড়াও আবেদন করা যাবে না।

শুভেন্দু অধিকারীর মন্তব্য় অনুযায়ী - সকলের জন্য নয়,এই অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্প।

অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য আবেদনকারীরা হলেনঃ

  • অবশ্যই পশ্চিমবঙ্গের মহিলা হতে হবে
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • নিম্ন আয়ের পরিবার বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির পরিবারের সদস্য হতে হবে
  • নির্ধারিত বার্ষিক আয়ের সীমা বেধে দেবে সরকার
  • ২৫ বছরের বেশি বয়সী হতে হবে
  • রেশন কার্ডধারী (বিপিএল/এএওয়াই/পিএইচএইচ)।
  • স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
  • নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমার মধ্যে পড়েন না এমন মহিলা
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, কিন্তু এখানে থাকবেও পাবেন না এই প্রকল্পের সুবিধে

অনলাইন ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ এলাকার জন্য লোকাল ব্লক অফিস (BDO) বা পুরসভা (Municipality) অফিসের মাধ্যমেও ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হতে পারে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে সরকার কিছু বলেনি।

এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর বিষয়ে স্পষ্ট করে কোনও ঘোষণা করা হয়নি। তবে মে মাসে এই প্রকল্প চালু হচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।

রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলের ঘোষণা অনুযায়ী জুন মাস থেকে চালু হতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ। তবে তার আগে অবশ্যই বিজেপি সরকার সুবিধেভোগীদের তালিকার ঝাড়াইবাছাই করবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla