Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Yuva Shakti: নিয়মে বড় বদল! নতুন করে করতে হবে আবেদন! জেনে নিন বেকার ভাতা জন্য কী কী নথি প্রয়োজন?

Yuva Shakti: নিয়মে বড় বদল! নতুন করে করতে হবে আবেদন! জেনে নিন বেকার ভাতা জন্য কী কী নথি প্রয়োজন?

রাজ্যে তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের পরিবর্তে বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি প্রকল্প চালু করেছে। যুবশক্তি প্রকল্পের অধীনে স্নাতক বেকাররা মাসে ৩০০০ টাকা এবং অন্যরা ২০০০ টাকা করে পাবেন। আবেদন করতে কী কী নথি প্রয়োজন?

তৃণমূল আমলে চালু থাকা জনপ্রিয় ভাতার মধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী।

এই দুই ভাতা বাবদ মিলতে ১৫০০ টাকা করে। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই ভাতার সুবিধা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার ছিল রাজ্যের মহিলাদের জন্য আর যুবসাথী ছিল বেকার যুবকদের জন্য।

বিজেপি ক্ষমতায় আসার পর এই দুই ভাতা বদলে এনেছে অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তি। অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা করে। আর যুবশক্তি বাবদ দেওয়া হবে ৩ হাজার।

সদ্য যুবশক্তি নিয়ে বড় ঘোষণা করল সরকার। বাজেটে বলা হয়েছিল, স্নাতক বেকার যুবকেরা পাবেন ৩ হাজার। যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকের কম তারা পাবেন ২০০০ টাকা। এবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অক্টোবরেই চালু হবে এই ভাতা।

জানা যাচ্ছে, বেকার ভাতার সুবিধা পেতে হলে নতুন করে করতে হবে আবেদন। জেনে নিন আবেদন করতে কী কী নথি প্রয়োজন। এবার আবেদন করতে হলে আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন। জানা গিয়েছে, খুব শীঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া।

যুবশক্তি ভরসা প্রকল্পের দ্বারা প্রতি মাসে বেতার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ২১ থেকে ৪০ বছর বয়সীরা পাবেন এই সুবিধা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla