Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অন্নপূর্ণা ভাণ্ডারের কাজে বিএলওদের নিযুক্তির বিরোধিতা, বিডিওর দ্বারস্থ শিক্ষকরা

অন্নপূর্ণা ভাণ্ডারের কাজে বিএলওদের নিযুক্তির বিরোধিতা, বিডিওর দ্বারস্থ শিক্ষকরা

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি ও ফর্ম পূরণের কাজে বুথ লেভেল অফিসারদের (BLO) নিযুক্ত করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় সরব হলেন একাংশ বিএলওদের। শুক্রবার তাঁরা বালুরঘাটের বিডিওর কাছে গিয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানান।

বিএলওদের অভিযোগ, বর্তমানে যাঁরা এই দায়িত্বে রয়েছেন তাঁদের অধিকাংশই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

গত বছরের অক্টোবর মাস থেকে তাঁরা ভোটার তালিকা সংশোধন (SIR) সহ বিভিন্ন নির্বাচনী কাজে নিয়মিতভাবে নিযুক্ত রয়েছেন। এখনও সেই সংক্রান্ত নানা কাজ চালিয়ে যেতে হচ্ছে। এর মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজে যুক্ত করার নির্দেশ আসায় উদ্বেগ বেড়েছে তাঁদের মধ্যে।শিক্ষকদের দাবি, আগামী ৩ জুনও তাঁদের শুনানির কাজে উপস্থিত থাকতে হবে। এর পর যদি অন্নপূর্ণা ভাণ্ডারের কাজও করতে হয়, তাহলে দীর্ঘ সময় স্কুলের বাইরে থাকতে হবে। তার সরাসরি প্রভাব পড়বে পড়ুয়াদের পঠনপাঠনের উপর।

এমনিতেই শিক্ষক ঘাটতির সমস্যা রয়েছে। ফলে শিক্ষকদের বিদ্যালয়ে ফিরতে আরও দেরি হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাঁদের।এদিন এক শিক্ষিকা তৃষা সরকার বলেন, সরকারি আধিকারিকদের মাধ্যমে এই প্রকল্পের কাজ করানো উচিত ছিল। কিন্তু বাস্তবে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশাসনিক কাজে বারবার শিক্ষকদেরই ব্যবহার করা হয়। অথচ সরকারি কর্মীদের মতো সব সুযোগ-সুবিধা তাঁরা পান না। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপানো সমীচীন নয়।বিষয়টি মানবিক ও যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রশাসনের কাছে তাঁদের অব্যাহতির আবেদন জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV