Dailyhunt
"বাংলা থেকে বিজেপি হবে শূন্য, তবেই বাংলার মাটি হবে পূর্ণ" পদ্ম শিবিরকে নিশানা মুখ্যমন্ত্রীর

"বাংলা থেকে বিজেপি হবে শূন্য, তবেই বাংলার মাটি হবে পূর্ণ" পদ্ম শিবিরকে নিশানা মুখ্যমন্ত্রীর

Bangla Jago TV 1 week ago

মাধব দেবনাথ, নদিয়া: বাংলা থেকে বিজেপি হবে শূন্য তবেই বাংলার মাটি হবে পূর্ণ। এসআইআর করে ইচ্ছাকৃতভাবে মানুষের নাম কেটে বাদ দিয়েছে বিজেপি। ২৬ এর বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল ক্ষমতায় আসবে।

বাংলা জুড়ে ফুটবে জোড়া ফুল, ধৈর্য ধরুন। প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিসেবা।

যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন বেকার ভাতা দেওয়া হবে প্রাপকদের। ভুল করেও বিজেপিকে একটা ভোটও নয়, ওরা ক্ষমতায় আসলে বাংলাকে বেচে দেবে। মঙ্গলবার নদিয়ার চাকদহ বিধানসভায় মেগা জনসভায় আবারো কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন চাকদহ বিধানসভার তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিংহ, কল্যাণী বিধানসভার তৃণমূল প্রার্থী অতীন্দ্র নাথ মন্ডল, এছাড়াও হরিণঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজিব বিশ্বাসের সমর্থনে মেগা জন সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে তীব্র ভাষায় কেন্দ্রকে নিশানা করেন তিনি। বিজেপি ইচ্ছাকৃতভাবে এসআইআর করেছে এই রাজ্যে, এক একটি জেলায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে।

আপনারা জানেন রাজ্যের মানুষের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি লড়াই করেছিলাম, তার জন্য প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম উঠেছে। ২৯ শে এপ্রিল ভোট দিতে গিয়ে যদি আপনারা বাধা পান তাহলে মাথায় রাখবেন রথ যাত্রার মত ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে নেবেন। আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। আপনারা জানেন, চাকদহ বিধানসভার চাকদা বনগাঁ রোড প্রায় ২২ লক্ষ টাকায় উন্নয়ন হয়েছে। আরো উন্নয়ন বাকি আছে।

২৬ এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর প্রত্যেকটি বিধানসভায় আরো উন্নয়ন করবে তৃণমূল। মাথায় রাখবেন এবার নির্বাচনে বাংলা থেকে বিজেপি হবে শূন্য, তবেই বাংলার মাটি হবে পূর্ণ। বিজেপি বলেছিল এসআইআর করে রোহিঙ্গা খুঁজে বের করবে, ওরা ইচ্ছাকৃতভাবে সাধারণ ভোটারদের নাম কেটেছে। এর ফল পাবে বিজেপি। অন্যদিকে মঙ্গলবারের এই জনসভা পরিণত হয় জন জোয়ারে। পুলিশের নিরাপত্তা ছিল জোরদার। আর মুখ্যমন্ত্রীর জনসভা থেকে তার ভাষণ শোনার জন্য অপেক্ষায় ছিলেন আমজনতা থেকে শুরু করে কর্মীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV