Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বয়ঃসন্ধি নিয়ে সচেতনতার বার্তা রিষড়া বিদ্যাপীঠে কর্মশালায়

বয়ঃসন্ধি নিয়ে সচেতনতার বার্তা রিষড়া বিদ্যাপীঠে কর্মশালায়

Bangla Jago TV 3 weeks ago

রুণ মুখোপাধ্যায়, সৌগত রায়: কিশোরীদের বয়ঃ সন্ধি সংক্রান্ত স্বাস্থ্যবিধি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রিষড়া বিদ্যাপীঠ অ্যালুমনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) রিষড়া শাখার উদ্যোগে রিষড়া বিদ্যাপীঠে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শতাধিক ছাত্রী অংশ নেয়। আইএমএ রিষড়ার সভাপতি ডাঃ রাজকুমার চতুর্বেদী জানান, ১৫ থেকে ১৮ বছর বয়সি কিশোরীদের ঋতুস্রাবের সময় বিভিন্ন শারীরিক সমস্যা, স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম এবং সেই সময় কীভাবে নিজেদের যত্ন নিতে হবে, তা নিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মশালায় বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রিয়ঙ্কা অ্যাঞ্জেলাইনা খেশ। তিনি বলেন, ঋতুস্রাবের সময় পেটব্যথা, অনিয়মিত রক্তক্ষরণ-সহ নানা সমস্যার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও ছাত্রীদের সচেতন করা হয়েছে। একই সঙ্গে এই বিষয় নিয়ে সমাজে প্রচলিত সংকোচ ও নীরবতা দূর করার ওপরও জোর দেওয়া হয়।

চিকিৎসকদের বক্তব্য, ঋতুস্রাব একটি সম্পূর্ণ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাই এ নিয়ে লজ্জা বা সংকোচ না করে প্রয়োজন হলে পরিবারের সদস্য, শিক্ষক বা চিকিৎসকের সঙ্গে খোলাখুলি আলোচনা করা উচিত। চিকিৎসক প্রিয়ঙ্কা অ্যাঞ্জেলিনা বলেন, এখনও অনেক পরিবারে ঋতুস্রাব নিয়ে খোলামেলা আলোচনা হয় না। এর ফলে নানা ভুল ধারণা ও কুসংস্কার ছড়িয়ে পড়ে, যা পরবর্তীকালে স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। সেই কারণেই স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় স্যানিটারি প্যাড, পিরিয়ড প্যান্টি, পুনর্ব্যবহারযোগ্য প্যাড এবং মেনস্ট্রুয়াল কাপের সঠিক ব্যবহার, সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার নিয়ম বিস্তারিতভাবে বোঝানো হয়। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে কীভাবে সংক্রমণ এড়ানো যায়, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়।
আয়োজকদের পক্ষে ডক্টর সঞ্জয় সুদ এবং ডঃ সৌমেন দাস থেকে জানান ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত যেকোনও বিষয়ে সহযোগিতা করতে আইএমএ রিষড়া এবং রিষড়া বিদ্যাপীঠ অ্যালুমনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় পাশে থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV