Dailyhunt
দিল্লি ম্যাচের আগে সিএসকে শিবিরে 'বজ্রপাত', ধোনিকে নিয়ে প্রকাশ্য বড় আপডেট

দিল্লি ম্যাচের আগে সিএসকে শিবিরে 'বজ্রপাত', ধোনিকে নিয়ে প্রকাশ্য বড় আপডেট

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk: আইপিএলের ভরা মরশুমে চেন্নাই সুপার কিংস সমর্থকদের জন্য ফের দুঃসংবাদ। মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে যে আশার আলো দেখা যাচ্ছিল, তাতে আপাতত জল ঢেলে দিলেন সিএসকে (CSK) সিইও কাশী বিশ্বনাথন। আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নামা হচ্ছে না 'থালা'র। এমনকি ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচেও ধোনির খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কাশী বিশ্বনাথন স্পষ্ট জানিয়েছেন, ধোনি এখনও সম্পূর্ণ ফিট নন এবং তাঁর রিহ্যাব প্রক্রিয়া চলছে। সিইও-র কথায়, 'ধোনি এখনও রিহ্যাব করছে। মাঠে ফিরতে ওর আরও সময় লাগবে। দিল্লি ম্যাচে ধোনিকে পাওয়া যাবে না।' কেকেআর ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় ঠিক কতদিন সময় লাগবে। তবে আমরা আশাবাদী ও দ্রুত সুস্থ হয়ে ফিরবে।' ৪৪ বছর বয়সী তারকার চোট নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ চেন্নাই ম্যানেজমেন্ট। সম্পূর্ণ ফিটনেস পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় তিনি না আসা পর্যন্ত তাঁকে মাঠে নামানো হবে না।

ধোনিকে নিয়ে উদ্বেগ থাকলেও স্বস্তির খবর মিলেছে ডেওয়াল্ড ব্রেভিসকে ঘিরে। দক্ষিণ আফ্রিকার এই তরুণ তুর্কি চোট সারিয়ে ফেরার পথে। কাশী বিশ্বনাথন আশা প্রকাশ করেছেন যে, দিল্লির বিরুদ্ধেই ব্রেভিসকে একাদশে দেখা যেতে পারে। ব্রেভিস ফিরলে চেন্নাইয়ের বিদেশি কম্বিনেশনে বড় বদল আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অফ-ফর্মে থাকা নুর আহমেদকে বসিয়ে আকিল হোসেনকে খেলানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট। জেমি ওভারটন এবং ব্রেভিস- দু'জনকেই খেলিয়ে ব্যাটিং ও বোলিং বিভাগ শক্তিশালী করতে চায় সিএসকে।

তবে ব্রেভিস ফিরলেও ক্রিকেট বিশ্বের নজর আটকে রয়েছে ধোনির ওপর। সিএসকে-র হলুদ জার্সি গায়ে এমএসডি-কে দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ভক্তরা। কিন্তু ফ্র্যাঞ্চাইজির সিইও-র বয়ান অনুযায়ী, কেকেআর ম্যাচেও ইডেন বা চিপকে ধোনি ম্যাজিক দেখা যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV