Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জরুরি ফাইল নিয়ে বিধানসভায় ঋতব্রত, আজই কি তৃণমূল ভাঙবেন বিধায়ক?

জরুরি ফাইল নিয়ে বিধানসভায় ঋতব্রত, আজই কি তৃণমূল ভাঙবেন বিধায়ক?

Bangla Jago TV 4 months ago

Bangla Jago Desk: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর ঠিক ২৭ দিনের মাথায় এবার নজিরবিহীন মহা-ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস। রাজ্য রাজনীতিতে গত কয়েকদিন ধরে চলা তীব্র জল্পনাকে সত্যি করে এবার কি তবে দলছুট হতে চলেছেন সিংহভাগ বিধায়ক? মঙ্গলবার বিধানসভার অলিন্দে দল থেকে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি আকস্মিক পদক্ষেপ সেই জল্পনাকেই আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।

রাজনৈতিক মহলের মতে, একদিকে যখন পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনা কর্মসূচিতে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই তাঁর পায়ের তলা থেকে রাজনৈতিক জমি কার্যত কেড়ে নেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেল বিধানসভায়। মঙ্গলবার দুপুরে একগুচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও প্রশাসনিক নথি নিয়ে আচমকাই বিধানসভায় হাজির হন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে খবর, তাঁর কাছে রয়েছে তৃণমূলের প্রায় ৫০ জন নির্বাচিত বিধায়কের সই করা একটি বিশেষ চিঠি।

সূত্রের খবর, ওই চিঠিতে স্পষ্ট দাবি করা হয়েছে যে, বর্তমান বিধানসভায় নির্বাচিত ৫০ জন বিধায়ক মমতাবদ্ধ বা দল সুপ্রিমোর নেতৃত্বের ওপর আর আস্থা রাখছেন না। বরং তাঁরাই নিজেদের 'আসল তৃণমূল কংগ্রেস' হিসেবে ঘোষণা করতে চলেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিয়মকে হাতিয়ার করে দাবি তোলা হয়েছে যে, তৃণমূল কংগ্রেসের নাম এবং 'জোড়াফুল' প্রতীকের আসল মালিকানা তাঁদেরই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। তবে মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চত্বরে উপস্থিত ছিলেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে জরুরি তলবে আচমকাই তাঁকে দিল্লির উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। ফলে স্পিকারের অনুপস্থিতিতে ঋতব্রত ওই ৫০ বিধায়কের সই সম্বলিত চিঠিটি বিধানসভার সচিবের (Secretary) দপ্তরে জমা দিতে চলেছেন বলে জানা গিয়েছে।

বিধানসভার এই নাটকীয় মোড়কে আরও বেশি সিলমোহর দিয়েছেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায়। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি লেখেন: 'তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতন অবস্থা হলো তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে।' তাপস রায়ের এই পোস্টের পর রাজনৈতিক মহলে পরিষ্কার হয়ে গিয়েছে যে, মহারাষ্ট্রে যেভাবে শিবসেনা বা এনসিপি ভেঙে মূল দল ও প্রতীক হাতছাড়া হয়েছিল উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারদের, ঠিক একই ছকে এবার বাংলায় তৃণমূলের প্রতীক ও নাম নিজেদের দখলে নিতে চলেছে বিক্ষুব্ধ গোষ্ঠী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV