Dailyhunt
খোরপোশ মামলায় নয়া মোড়! স্বামীর মৃত্যুর পরও স্ত্রীর প্রতি দায়িত্ব বহাল থাকে, পর্যবেক্ষণ বিচারপতিদের

খোরপোশ মামলায় নয়া মোড়! স্বামীর মৃত্যুর পরও স্ত্রীর প্রতি দায়িত্ব বহাল থাকে, পর্যবেক্ষণ বিচারপতিদের

Bangla Jago TV 3 days ago

Bangla Jago Desk: স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব পালন করা স্বামীর আইনি ও নৈতিক কর্তব্য এবং স্বামীর মৃত্যুর পরেও এই দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। সম্প্রতি একটি মামলার প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ দিয়েছে। আদালত জানিয়েছে, স্বামীর অবর্তমানে একজন বিধবা স্ত্রী তাঁর শ্বশুরের কাছ থেকে খোরপোশ বা রক্ষণাবেক্ষণের খরচ দাবি করতে পারেন।

বিচারপতি অরিন্দম সাহা এবং বিচারপতি সত্যবীর সিংয়ের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে, পারিবারিক কাঠামোয় নারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এর আগে বিষয়টি ফ্যামিলি কোর্টে উঠলে স্বামী অভিযোগ করেছিলেন যে, তাঁর স্ত্রী খোরপোশ পাওয়ার জন্য আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন। স্বামীর দাবি ছিল, তাঁর স্ত্রী প্রকৃতপক্ষে চাকুরিজীবী হওয়া সত্ত্বেও নিজেকে গৃহবধূ হিসেবে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, স্ত্রীর বাবার দেওয়া ২০ লক্ষ টাকা বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD) হিসেবে জমা রয়েছে বলেও তিনি দাবি করেন। স্বামীর যুক্তি ছিল, পর্যাপ্ত আর্থিক সঙ্গতি থাকার কারণে স্ত্রীর আলাদা করে খোরপোশ চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। তবে আদালত লক্ষ্য করে যে, স্বামী তাঁর এই সমস্ত অভিযোগের সপক্ষে কোনো বলিষ্ঠ প্রমাণ বা নথি পেশ করতে ব্যর্থ হয়েছেন।

প্রাথমিক আদালতে স্বামীর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু উচ্চ আদালতও তাঁর আবেদন গ্রহণ করেনি। হাইকোর্টের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, স্ত্রীকে খোরপোশ দেওয়ার দায়ভার স্বামীর ওপর বর্তায় এবং স্বামীর মৃত্যুর পর সেই অধিকার তাঁর পরিবারের ওপর বা শ্বশুরের ওপর স্থানান্তরিত হতে পারে। পর্যাপ্ত প্রমাণ ছাড়া স্ত্রীর আর্থিক অবস্থার বিষয়ে যে কোনো দাবি ভিত্তিহীন বলে গণ্য করে আদালত তাঁর আবেদনটি পুনরায় খারিজ করে দেয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV