Bangla Jago Desk: গরিব ভ্যানচালকের ব্যাটারি চালিত ভ্যান চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, গুরুতর জখম ভ্যানচালক । স্থানীয়দের অভিযোগ, মদ্যপ আবস্থায় এক জওয়ান ভ্যানচালকের কাছ থেকে ভ্যান নিয়ে চালাতে গিয়ে ঘটায় বিপত্তি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান সাধারণ পোশাকে ওই ভ্যানে উঠে পড়েন।
ভ্যানচালক ডানদিকে বসে ছিলেন। প্রথমে ভ্যানটি বাঁদিকে রাখা একটি সাইকেলে ধাক্কা মারে। এরপর সামান্য কয়েক পা ডানদিকে গিয়ে সরাসরি ভ্যানটি একটি দোকানে সজোরে ধাক্কা মারে । ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে গাইঘাটার ঠাকুরনগর হাইস্কুল সংলগ্ন ঠাকুরনগর চাঁদপাড়া সড়কে। ওই জওয়ানেরা স্কুলের ক্যাম্পে রয়েছেন ভোটের কাজের জন্য। এই খবর শোনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছে, গুরুতর জখম ভ্যানচালক গাতির বাসিন্দা সূর্য পোদ্দার (৬২)-কে উদ্ধার করে স্থানীয়রা সহ জওয়ানেরা চাঁদপাড়া গ্রামীন হাসপাতালে ভর্তি করে । তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে । তাকে একটু আগে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত চালক জানিয়েছে, এদিন তিনি ওই এলাকা দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছিলেন । হাইস্কুলে জওয়ানদের ক্যাম্প রয়েছে । কয়েকজন জওয়ান তাঁকে দাঁড়াতে বলে । চাঁদপাড়ার যাবে বলে ভাড়া ঠিক করে । অভিযোগ, সাধারণ পোষাকে থাকা জওয়ানদের একজন জোর করে ভ্যানচালককে ভ্যানে বসিয়ে চালাতে শুরু করে । এবং পাশের দোকানে ধাক্কা মারে । সেসময় চালক ছিটকে পড়ে জখম হয় । অভিযোগ জওয়ানরা মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনা ঘটে। জওয়ানদের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলল স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গাইঘাটা থানার আইসি সহ পুলিশ বাহিনী। পুলিশ তদন্ত শুরু করেছে।

