Dailyhunt
UPSC-তে বাজিমাত করার সুবর্ণ সুযোগ! সিভিল সার্ভিস কোচিং দিচ্ছে গোলপার্ক রামকৃষ্ণ মিশন

UPSC-তে বাজিমাত করার সুবর্ণ সুযোগ! সিভিল সার্ভিস কোচিং দিচ্ছে গোলপার্ক রামকৃষ্ণ মিশন

Bangla Jago TV 1 week ago

Bangla Jago Desk: আমলা হিসাবে দেশের প্রশাসনিক কাজকর্মের দেখভালের ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু আমলা হতে ইউপিএসসি'র কঠিন পরীক্ষার গণ্ডি অতিক্রম করতে হয়। সিভিল সার্ভিসের পরীক্ষার প্রশিক্ষণ দেবে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত ১ বছরের বিশেষ প্রশিক্ষণ কোর্স চলবে।

রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল সার্ভিস প্রশিক্ষণের মোট আসন ৫০টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে কলা, বাণিজ্য, বিজ্ঞান বা যে কোনো শাখায় স্নাতক হতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। প্রবেশিকা পরীক্ষায় ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন আসবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাঠ্যসূচির ওপর নির্ভর প্রশ্ন করা হবে। ইংরেজি মাধ্যমে পড়ানো হবে। ২৬ এপ্রিল, রবিবার, সকাল ১১টায় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। লিখিত প্রবেশিকা পরীক্ষায় সফল হলেই ৩ মে সকাল ১১টায় আবেদনকারীদের পার্সোনাল ইন্টারভিউয়ে ডাকা হবে। মোট ফি লাগবে ২৬,৯৫০ টাকা, ১৮% জিএসটি অতিরিক্ত লাগবে। ভর্তির সময় এককালীন অর্থ নগদে বা ইউপিআই পেমেন্ট করতে হবে।

কীভাবে করবেন আবেদন

গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অফিস থেকে ২ এপ্রিল থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫০ টাকা ইউপিআই পেমেন্ট মারফত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ২৪ এপ্রিলের মধ্যে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অফিসে এসে সশরীরে আবেদনকারীকে এসে জমা দিতে হবে আবেদনপত্র। আবেদনপত্রর সঙ্গে সেলফ অ্যাটেসটেড করা প্রয়োজনীয় নথিপত্র (মার্কশিট ও শংসাপত্র) জমা দিতে হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla Jago TV