Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বর্ষায় বেহাল কোলাঘাট ফুল বাজার, পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক।

বর্ষায় বেহাল কোলাঘাট ফুল বাজার, পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ষা নামতেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের বাজার কার্যত বেহাল পরিস্থিতি। জল জমে চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে রাস্তাঘাট। এর ফলে চরম সমস্যায় পড়েছে ফুল চাষীরা। কোলাঘাট সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুল চাষিরা এই ফুলবাজারে ফুল বিক্রি করতে আসেন, এই বর্ষার সময় এলেই বহু দুর দুরান্ত থেকে ক্রেতারা না আসতে পারায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় ফুল চাষীদের।

তার মাঝে ফুল বাজারে জল জমে অযোগ্য পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে কার্য তো মাথায় হাত পড়ে যায় ফুল চাষীদের। রবিবার সকালে কোলাঘাট ফুল বাজার পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত ও পাঁশকুড়া পূর্ব বিধায়ক সুব্রত মাইতি। এই দিন বিধায়ক ও সভাধিপতি জানিয়েছেন আমরা বাজারের পরিস্থিতি ঘুরে দেখলাম। খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দিনে জেলাশাসকের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের রাস্তা খোঁজার আপ্রাণ চেষ্টা করব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla News 24x7