Dailyhunt
বুনিয়াদপুরে মিছিলের পর মনোনয়ন তৃণমূল প্রার্থীদের।

বুনিয়াদপুরে মিছিলের পর মনোনয়ন তৃণমূল প্রার্থীদের।

বুনিয়াদপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দেন হরিরামপুর ও কুশমন্ডি।বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এবং রেখা রায়। নমিনেশন জমা দেওয়ার আগে বুনিয়াদপুর শহর জুড়ে মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিল দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুবাস ভাওয়াল, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এবং হরিরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থীর বিপ্লব মিত্র সহ প্রচুর তৃণমূল কর্মীরা।

বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে এই মিছিলটি শুরু হয় পরবর্তীতে বুনিয়াদপুর শহর পরিক্রমণ করে।

এরপর মিছিলটি আটকে দেওয়া হয় বুনিয়াদপুরের বাসস্ট্যান্ড এলাকাতেই।এরপর ৫ জনের প্রতিনিধি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও কুশমন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী রেখা রায়।
নমিনেশন জমা দেওয়ার পর জেতার পক্ষে আশাবাদী দুই নপ্রার্থীই।

এই বিষয়ে হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান এবং কুশমন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী রেখা রায় জানান

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla News 24x7