Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হারিয়ে যাওয়া ৬০০ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল মালদা পুলিশ।

হারিয়ে যাওয়া ৬০০ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল মালদা পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা : —-আবারো পুলিশের বড়সড় সাফল্য। পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৬০০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। বুধবার মালদা পুলিশ লাইনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ১৪টি থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি এদিন সংশ্লিষ্ট মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার অভিযান থেকে শুরু করে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে এই ফোনগুলি উদ্ধার করা হয়। দীর্ঘদিনের প্রচেষ্টার পর মোবাইলগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের হাতে ফোন ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিংহ। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla News 24x7