Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মারপিটের ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, আহত উপপ্রধান-সহ পাঁচজন।

মারপিটের ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, আহত উপপ্রধান-সহ পাঁচজন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার কালিয়াচক থানার হাজিনগর খাস চাঁদপুর এলাকায় মারপিটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু এবং পাঁচজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম হাসমত শেখ (৬১)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে আহতদের প্রথমে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে পাঁচজনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কালিয়াচক-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ শেখ।
ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে হলেও এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla News 24x7