Dailyhunt
পরাজয়ের পর মানুষের রায় মেনে নিলেন প্রসেনজিৎ দাস।

পরাজয়ের পর মানুষের রায় মেনে নিলেন প্রসেনজিৎ দাস।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- গাজোল বিধানসভা কেন্দ্রে পরাজয়ের পর প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মালদা জেলা যুব তৃণমূল সভাপতি Prosenjit Das।তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি মানুষের স্বার্থে রাজনীতি করে এসেছেন এবং গাজোল বিধানসভার মানুষ যে রায় দিয়েছেন, তা তিনি মাথা পেতে নিয়েছেন।

প্রসেনজিৎ দাস আরও জানান, তিনি কখনও ক্ষমতার লোভে রাজনীতি করেননি। মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়েই তাঁর রাজনৈতিক পথচলা।
নির্বাচনের ফলাফলকে সম্মান জানিয়ে তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়ার ইঙ্গিত দেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla News 24x7