Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'পরের বছর ভাঙন আর হবে না', মানিকচকে দাবি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলের।

'পরের বছর ভাঙন আর হবে না', মানিকচকে দাবি বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলের।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার গঙ্গা ভাঙন রোধ করতে সচেষ্ট। বর্তমানে ভাঙন প্রবণ এলাকাগুলিতে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ করা হচ্ছে। পরের বছর ভাঙন আর হবেনা। ভাঙন প্রতিরোধে ৩৬০০ কোটি টাকা বরাদ্দে গঙ্গায় ড্রেজিং করে স্থায়ী ভাঙন প্রতিরোধের কাজ করা হবে-মঙ্গলবার মালদার মানিকচকের গোপালপুরের ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কার্যত এমনটাই বললেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।

এদিন তিনি ছোটো লঞ্চে চেপে মানিকচকের বিভিন্ন এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। সবশেষে গোপালপুরের শান্তি মোড় এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি লঞ্চ থেকে নেমে এলাকার সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন।

ওই সময় স্থানীয়রা তার কাছে পাকাপোক্ত কংক্রীট বাঁধ নির্মাণ করে ভাঙন রোধের জোরালো দাবী জানান। সমস্ত কিছু শোনার পর বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগের সরকারের আমলে ভাঙন রোধের কাজ ঠিকঠাক হয়নি। কাজের নামে টাকা লুটপাট হয়েছে। কিন্তু বর্তমান ডবল ইঞ্জিনের সরকার গঙ্গা ভাঙন রোধ করতে সচেষ্ট রয়েছে। তাই বর্তমানে যে সমস্ত এলাকায় ভাঙন চলছে সেখানে অস্থায়ীভাবে ভাঙন রোধের কাজ করছে। তবে পরের বছর ভাঙন আর হবেনা। ভাঙন প্রতিরোধে ৩৬০০ কোটি টাকা বরাদ্দে গঙ্গায় ড্রেজিং করে স্থায়ী ভাঙন প্রতিরোধের কাজ করা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bangla News 24x7