Dailyhunt
আসন্ন তৃতীয় ঢেউ কতটা ভয়াবহ হবে ? দেখুন বিস্তারিত

আসন্ন তৃতীয় ঢেউ কতটা ভয়াবহ হবে ? দেখুন বিস্তারিত

BANGLA NEWS DUNIYA 4 years ago

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : উত্‍সবের মরশুমে কপালে চিন্তার ভাঁজ। কারণ করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা। কতটা ভয়াবহ হবে কোভিডের তৃতীয় ঢেউ ? উদ্বেগ কিছুতেই কাটছে না। আশঙ্কার মাঝেই এবার এই নিয়ে আশারবাণী শোনালেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, করোনার তৃতীয় ঢেউ অপেক্ষাকৃত অনেকটা কম ভয়াবহ হবে।


কোভিড সম্পর্কিত সমস্ত আপডেট পড়ুন এখানে

কিছু এলাকায় সংক্রমণ বাড়লেও সার্বিক কোভিড চিত্র স্বস্তিদায়ক হতে পারে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট শ্রীনাথ রেড্ডি জানান, যদি ডেল্টা ভ্যারিয়্যান্টই দাপট দেখায় সেই ক্ষেত্রে দেশের কিছু জায়গায় সংক্রমণ বাড়তে পারে। কিন্তু কতটা ভয়াবহ হবে করোনার তৃতীয় ঢেউ ? এই প্রসঙ্গে তিনি জানান, 'থার্ড ওয়েব' অপেক্ষাকৃত কম শক্তিশালী হবে। কারণ বহু মানুষ ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন এবং কোটি কোটি মানুষের কাছে টিকা পৌঁছে গিয়েছে।'

আর ডেল্টা ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছেন বহু মানুষ। সেই ক্ষেত্রে তৃতীয় ঢেউয়ের সামান্য প্রভাব পড়বে। ভাইরোলজিস্ট গগনদীপ কং তৃতীয় ঢেউ প্রসঙ্গে বলেন, 'প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হবে না কোভিডের তৃতীয় ঢেউ। কারন বহু মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা অনেকাংশে টিকার উপর নির্ভরশীল। যাঁরা আগে করোনায় আক্রান্ত হয়েছেন এবং টিকা নিয়েছেন, তাঁদের ফের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।'

বিশেষজ্ঞদের একাংশের কথায়, উত্‍সবের মরশুম এবং শীতের সময় করোনা সংক্রমণ বাড়তে পারে। দীপাবলির এক সপ্তাহ পরে বোঝা যাবে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে। কোভিড সংক্রমণের উপর উত্‍সবের ঠিক কতটা প্রভাব পড়ল। মহামারী বিশেষজ্ঞ সমীরণ পাণ্ডা বলেন, 'যে রাজ্যগুলিতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সেভাবে প্রভাব পড়েনি, সেখানে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

যেখানে রাজনৈতিক, ধর্মীয় বা ভ্রমণমূলক কারণে জমায়েত হয়, সেই ক্ষেত্রে কোভিড সংক্রমণ বাড়তে পারে। দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ভিড় জমানোর দৃশ্য দেখে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। কোনও প্রভাব রাজ্যের কোভিড পরিস্থিতির উপর পড়বে কিনা তা জানার জন্য কমপক্ষে ৭ দিন সময় লাগবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglanews duniya