Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৩১ জুলাই অবধি সময়! মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুরু হয়ে গেল নির্মীয়মাণ বহুতলের অডিট

৩১ জুলাই অবধি সময়! মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুরু হয়ে গেল নির্মীয়মাণ বহুতলের অডিট

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি তারাতলায় ঘটা এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা সহ গোটা রাজ্য। একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জনের বেশি মানুষ। এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্দেশ দিয়েছিলেন, কলকাতা সহ রাজ্য জুড়ে সব নির্মীয়মাণ বহুতলের (Under Construction Building) অডিট করতে হবে।

সেই মতো শুরু হয়ে গিয়েছে কাজ।

নির্মীয়মাণ বহুতলের অডিট শুরু | (Under Construction Building)

কলকাতা পুরনিগমের ৩ নং বরোর বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে শ্রম দফতর, পূর্ত দফতর, কলকাতা পুলিশ ও দমকল আধিকারিকরা অডিটের কাজে বেরিয়ে পড়েন। কাদাপাড়ায় একটি নির্মীয়মাণ বহুতলের ভিতরে ঢুকে সব কিছু ভাল করে খতিয়ে দেখেন তাঁরা। নির্মাণ নকশা অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে রিপোর্ট বানানো হবে বলে খবর।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সোমবার থেকে শহর কলকাতার ১৬টি বরো এলাকায় অডিটের কাজ শুরু হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের ডেডলাইনের দিকে নজর রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। এই অডিটে মোট ৬৩টি পয়েন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

প্রতীকী ছবি

এই বিষয়ে শ্রম দফতরের লেবার ইনস্পেক্টর কাজল সরকার বলেন, '৮ থেকে ৯টি দফতরের যৌথ টিম বানানো হয়েছে। সেই টিমে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার রয়েছেন। শ্রম, জল, বিদ্যুৎ বিভাগের বিষয় আছে। সেই সঙ্গেই দমকল ও কলকাতা পুলিশও আছে। এভাবে যৌথ টিম তৈরি করে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে'।

তিনি আরও জানান, এক্ষেত্রে মোট ৬৩টি পয়েন্টের উপর ফোকাস করা হচ্ছে। এই চেক লিস্ট ফিল আপ করে উপরতলায় জমা দেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটা তাঁরাই ঠিক করবেন।

তারাতলা কাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে তা রুখতে তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আগেই ৩১ জুলাই অবধি বড় বড় নির্মাণকাজ স্থগিত রাখার কথা ঘোষণা করেছিলেন। এবার এবার জোরকদমে চলছে অডিটের কাজ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt