Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
৪ জেলায় লাল সতর্কতা, বুধে ভাসানোর পরেও থামছে না বৃষ্টি! কতদিন চলবে ভোগান্তি?

৪ জেলায় লাল সতর্কতা, বুধে ভাসানোর পরেও থামছে না বৃষ্টি! কতদিন চলবে ভোগান্তি?

বাংলাহান্ট ডেস্ক : বৃষ্টির বিরাম নেই বাংলায়। আজ বুধবারও বিরামহীন বৃষ্টি হয়েছে শহর ও শহরতলিতে। আগামী কয়েকদিন ধরে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (South Bengal Weather)। উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি (South Bengal Weather)

গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনকি এক একটি জায়গায় ২০০ মিমি-রও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গেও খারাপ আবহাওয়া: বুধবার দুই দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। লাগাতার ভারী বৃষ্টির জেরে ধসের সম্ভাবনাও দেখা দিয়েছে। বাদ নেই দক্ষিণবঙ্গও। কলকাতা ও সংলগ্ন এলাকায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কেমন থাকবে কালকের আবহাওয়া: আগামীকাল বৃহস্পতিবারও অতি ভারী বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি হয়েছে। কবে এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে বাংলার মানুষ? সে বিষয়ে এখনও কিছুই জানায়নি হাওয়া অফিস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt