বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত দুঃখজনক খবর সামনে এসেছে। মূলত, কেরালার ২৭ বছর বয়সী মিক্সড মার্শাল আর্ট ফাইটার ঋষিকেশ কোলোথ (Hrishikesh Koloth) গত ৮ মে কানাডার উত্তর সাসকাচুয়ানে একটি ইউরেনিয়াম এক্সপ্লোরেশন সাইটে কর্মরত অবস্থায় ভালুকের আক্রমণে প্রাণ হারিয়েছেন। ঋষিকেশ কোলোথ ৩ বছর আগে কানাডায় গিয়েছিলেন এবং ব্রিটিশ কলাম্বিয়ার পেন্টিকটনে তাঁর দাদা অর্জুনের সঙ্গে থাকতেন।
তিনি ভ্যাঙ্কুভারে স্থির ইউরেনিয়ামএক্স ডিসকভারি কর্পোরেশনের জু বে প্রপার্টিতে একজন চুক্তিভিত্তিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। স্থানটি সাসকাটুন থেকে প্রায় ৮৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নর্ডবি লেকের কাছে অবস্থিত বলেও জানা গিয়েছে।
ভালুকের আক্রমণে প্রাণ হারালেন ঋষিকেশ কোলোথ (Hrishikesh Koloth):
এদিকে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, আক্রমণের পর ঘটনাস্থলে উপস্থিত একজন কর্মচারী ভালুকটিকে গুলি করে হত্যা করেন। এমতাবস্থায়, ভালুকটির দেহাবশেষ সাসকাটুনের ওয়েস্টার্ন কলেজ অফ ভেটেরিনারি মেডিসিনে পাঠানো হয়েছে। যেখানে সেটির শারীরিক অবস্থা এবং আক্রমণের কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।

জানিয়ে রাখি যে, কাজের পাশাপাশি ঋষিকেশ বক্সিং এবং মিক্সড মার্শাল আর্টসের অনুরাগী ছিলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং UFC তথা আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু তাঁর অকাল প্রয়াণে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
দীর্ঘ জল্পনার অবসান! ষষ্ঠবার বিশ্বকাপে অংশগ্রহণ করছেন মেসি, দল ঘোষণা আর্জেন্টিনার
ঘটনাটির প্রসঙ্গে ঋষিকেশের দাদা অর্জুন CBC- কে জানিয়েছেন, 'তিনি UFC-তে লড়তে চেয়েছিল। এটাই ছিল তাঁর স্বপ্ন, তাই তিনি এখানে এসেছিলেন।' তিনি বলেন, ঋষিকেশ পেন্টিকটনের স্কোডেন মার্শাল আর্টসে প্রশিক্ষণ নিতেন এবং তাঁকে নিয়ে সবার অনেক আশা ছিল। এই ঘটনায় ইউরেনিয়ামএক্স ডিসকভারি কর্পোরেশনের সিইও আসেন বোল্ডখু এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, কোম্পানির কর্মচারী এবং সাইটে কর্মরত প্রত্যেকের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। ইতিমধ্যেই কনজারভেশন অফিসার সার্ভিসের ওয়াইল্ডলাইফ হিউম্যান অ্যাটাক রেসপন্স টিম, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) এবং সাসকাচুয়ান করোনাস সার্ভিস যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে।
বড় পরিকল্পনা সরকারের! শীঘ্রই বদলাবে পেট্রোল ভরার পদ্ধতি?
উল্লেখ্য যে, সাসকাচুয়ানে ভালুকের প্রাণঘাতী আক্রমণ এর আগেও ঘটেছে। ঋষিকেশের মৃত্যুটি ওই প্রদেশে নথিভুক্ত চতুর্থ ঘটনা। এর আগে ২০২০ সালে একজন মহিলা এবং ১৯৮৩ সালে ২ জন পুরুষ পৃথক ঘটনায় ভালুকের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন।

