Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আচমকাই কাটলো মেঘ! সম্মান ফেরত দিয়ে এই ভারতীয় তারকাকে দলে ফেরালো BCCI, খুশি ভক্তরা

আচমকাই কাটলো মেঘ! সম্মান ফেরত দিয়ে এই ভারতীয় তারকাকে দলে ফেরালো BCCI, খুশি ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্থানের বিরুদ্ধে (Afganistan vs India) ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতে আয়োজিত হলেও এই সিরিজের আয়োজক আফগানিস্থানই। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে বিধ্বস্ত হওয়ার পর এই সিরিজ ভারতের কাছে নিজেদের হৃত গৌরব পুনরুদ্ধার করার লড়াই।

আর সেই লড়াইয়ে ফের একবার ভারতের তারকা ওপেনার সঞ্জু স্যামসনকে (Sanju Samson) মাঠে ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

গত আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ব্যাট হাতে হতশ্রী পারফরম্যান্স করেছিলেন সঞ্জু। ধারাবাহিক ভাবে দুই দলের বিরুদ্ধেই তিনি ব্যর্থ হচ্ছিলেন। ফলস্বরূপ মাঝপথে তাকে একাদশ থেকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয় বৈভব সূর্যবংশীকে। ১৫ বছর বয়সী তরুণ প্রতিভাবান বৈভব আইপিএলের মঞ্চে নিজের যে বিধ্বংসী মেজাজে ব্যাটিংয়ের পরিচয় দিয়েছিলেন, সেই আগুনের সামনেই যেন ফিকে হয়ে যান সঞ্জু।

এরপর ধীরে ধীরে ব্যাট হাতে ভারতীয় দলে অভিষেক শর্মার সাথে ব্যাটিং করতে করতে নিজের স্বাভাবিক ছন্দও খুঁজে নেন বৈভব। জিম্বাবোয়ে সফরের ভারতীয় দল থেকে সঞ্জু স্যামসনকে ছেঁটে ফেলা হয়। ভারতের ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ নির্বাচকদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু এই সিরিজেই অনবদ্য ব্যাটিং করে সর্বোচ্চ রানসংগ্রাহক এবং সিরিজ সেরার খেতাব জিতে নেন বৈভব। ফলে অনেকেই মনে করেছিলেন যে সঞ্জু স্যামসনের আর ভারতীয় দলে ফেরার কোনও রাস্তা নেই।

কিন্তু সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে ফের একবার তাকে ভারতীয় দলে ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে তিনি পুরো টুর্নামেন্ট মাঠে না নেমেও প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। তাই তার সাম্প্রতিক ব্যর্থতার কারণে তাকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার বিষয়টি মানতে পারেননি অনেকেই। তিনি দলে ফেরায় তাই খুশি অনেক ক্রিকেটপ্রেমীরাই। যদিও সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার ও তিলক ভার্মার উপস্থিতির কারণে তিনি প্রথম একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে অনেকেরই।

আফগানিস্থান সিরিজের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নই, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt