Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আজ আরও বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়ার খবর

আজ আরও বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সিলসিলা চলছে। বিগত কয়েকদিন ধরে দফায় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বর্ষণ হয়েছে। বৃহস্পতিতেও সেই ধারা অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে, আগামী ৮ আগস্ট অবধি দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও দেখা যাবে একই ছবি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। পাশাপাশি রয়েছে মৌসুমী অক্ষরেখার জের। এই দুইয়ের প্রভাবেই রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামীকাল ও শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-জলের পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী শনিবার অবধি উত্তরের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

সব মিলিয়ে, এখনই ঝড়-বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন এই সিলসিলা চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt