Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আট বছরের অপেক্ষার অবসান! ফরাক্কায় খুলছে চার লেনের সেতু

আট বছরের অপেক্ষার অবসান! ফরাক্কায় খুলছে চার লেনের সেতু

বাংলা হান্ট ডেস্ক: কথা ছিল দূর্গা পুজোর আগেই খুলে দেওয়া হবে ফারাক্কা ব্রিজ (Farakka New 4 Land Bridge)। কিন্তু শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। তবে অবশেষে আসল স্বস্তির খবর। সম্পূর্ণ শেষ হলো ফারাক্কা ব্রিজের কাজ। সূত্রের খবর আগামী বৃহস্পতিবার থেকে ফারাক্কার গঙ্গার ওপর চার লেনে নতুন সেতুর উদ্বোধন হতে চলেছে।

এর ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাতায়াত সহজ হল আগের থেকে। পাশাপাশি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি।

ফরাক্কায় নয়া সেতু চালু হলেই কমবে যানজট, স্বস্তিতে যাত্রীরা (Farakka New 4 Land Bridge)

ফারাক্কার চার লেনের নতুন সেতুর (Farakka New 4 Land Bridge) উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পরে সেতু দিয়ে যান চলাচল শুরু করবে। সূত্রের খবর, ওইদিন রাজ্যের বেশ আরও কয়েকটি সেতু উদ্বোধন করবেন নীতিন গড়করি ও মুখ্যমন্ত্রী।

তবে ফারাক্কা ব্রিজের ওপর নতুন সেতু উদ্বোধন হলে দক্ষিণবঙ্গ থেকে দ্রুত পৌঁছানোর সম্ভাব হবে উত্তরবঙ্গে। এই প্রসঙ্গে ১২ নম্বর জাতীয় সড়কে মালদহে প্রকল্পের আধিকারিক শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ৩১ অক্টোবর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। মালদহের দিকে সেতুর একদিক সাময়িক খুলে দেওয়া হলেও বৃহস্পতিবার চার লেনের এই সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।

শুধু সেলফি তুললেই জমা হবে লাইফ সার্টিফিকেট, কীভাবে করবেন?

প্রসঙ্গত, ২০১৯ সালে ১ জানুয়ারি ফারাক্কা ব্যারেজের পুরনো সেতু থেকে প্রায় ৫০০ মিটার ভাটিতে গঙ্গার উপর চার্লিনের এই সেতু তৈরির কাজ শুরু হয়। কথা ছিল তিন বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে। কিন্তু কোভিদ ও দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর কারণে, দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় আট বছর সময় লাগল এই সেতুতে তৈরি হতে।

প্রথমে সেতু নির্মাণের খরচ ধরা হয়েছিল, ৫২১.১৯ কোটি টাকা। কিন্তু নির্মাণের সময় তা বেড়ে যাওয়ার ফলে সেতু নির্মাণের খরচের অংক দাঁড়ায় ৬২২.০৪ কোটি টাকা।জানা গিয়েছে, নয়া এই সেতু খুলে দেওয়া হলে পুরনো ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। তবে যেহেতু নতুন সেতুর ওপর দিয়ে হাঁটা যাবে না, সেহেতু রেললাইন থেকে সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য ফুটপাত তৈরি করা হয়েছে। নতুন সেতু চালু হওয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হবে (Farakka New 4 Land Bridge)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt