Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অভিনয়ে তুখোড়, পড়াশোনার দৌড় কতদূর 'তটিনী' তৃণার, জানেন?

অভিনয়ে তুখোড়, পড়াশোনার দৌড় কতদূর 'তটিনী' তৃণার, জানেন?

বাংলাহান্ট ডেস্ক : টিআরপিতে সব সিরিয়ালের নম্বর কমলেও 'পরশুরাম' কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে। নায়িকা তৃণা সাহার (Trina Saha) অভিনয়ে মুগ্ধ দর্শক। টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তিনি। বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অনেকেই জানেন না, পড়াশোনাতেও নাকি তুখোড় ছিলেন তৃণা।

পড়াশোনায় কেমন ছিলেন তৃণা (Trina Saha)?

জানা যায়, কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুল থেকে পড়াশোনা করেছেন তৃণা। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, আইসিএসসিতে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৮৫ শতাংশ আর আইএসসিতে তিনি পেয়েছিলেন ৯২ শতাংশ নম্বর। এরপর শ্রী শিক্ষায়তন কলেজ থেকে ৭৮ শতাংশ নম্বর নিয়ে অ্যাকাউন্টসে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন তৃণা।

আগে করেছেন চাকরি: এখানেই শেষ নয়। এরপর নয়াদিল্লির ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং ও ফিনান্সে এমবিএ করেন তৃণা। শোনা যায়, অভিনয়ে পা রাখার আগে একটি কর্পোরেট সংস্থায় চাকরিও করেছেন তিনি। বর্তমানে অবশ্য অভিনয়েই মন দিয়েছেন তৃণা (Trina Saha)।

কাজ করেছেন বড়পর্দায়: খোকাবাবু, খড়কুটো থেকে লভ বিয়ে আজকাল এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তৃণা। শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। থাই কারি, কলকাতায় কলম্বাস, পাসওয়ার্ড এর মতো ছবির পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তৃণা।

বর্তমানে স্টার জলসায় পরশুরাম সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে তৃণাকে। 'তটিনী' চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি টপার রয়েছে পরশুরাম।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt