বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিয়ে বড় বিতর্ক সামনে এসেছে। তাঁর বিরুদ্ধে কটূক্তি, হুমকি ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।
তবে হুমায়ুন কবীর সব অভিযোগই অস্বীকার করেছেন।
হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে একাধিক অভিযোগ
ভোটের আবহে হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। সেখানে বলা হয়েছে, তিনি খুনের হুমকি দেওয়া থেকে শুরু করে দেহ গুম করার মতো কথাও বলেছেন। তৃণমূলের দাবি, এসব বক্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, ভোটের পরিবেশও নষ্ট করছে। চিঠির সঙ্গে কিছু ভিডিও ক্লিপিংসও জমা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের মন্তব্য শোনা যাচ্ছে বলে অভিযোগ।
শাসক দলের অভিযোগ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ সহকারী সুমিত রায় এবং দলের অন্য নেতাদের নিয়ে বারবার অপমানজনক কথা বলেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। এতে নেতা-কর্মী ও সমর্থকদের ভয় দেখানো হচ্ছে এবং ভোটারদের উপরও খারাপ প্রভাব পড়ছে।
অন্যদিকে, সিউড়ি থানায়ও হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, বাবরি মসজিদ নিয়ে মন্তব্য করে তিনি মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন এবং রাজ্যে সাম্প্রদায়িক পরিবেশ খারাপ করার চেষ্টা করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআরও করেছে। যদিও হুমায়ুন কবীর এসব অভিযোগ মানতে রাজি নন। তাঁর দাবি, যে ভিডিও ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো এবং এআই দিয়ে বানানো। তিনি বলেন, তৃণমূল রাজনৈতিকভাবে লড়তে না পেরে এই পথ নিয়েছে।

আরও পড়ুনঃআসন পুনর্বিন্যাসে কি বদলে যাবে শক্তির সমীকরণ? কিছু রাজ্য বঞ্চিত হওয়ার আশঙ্কায় তুমুল বিতর্ক
তিনি (Humayun Kabir) আরও দাবি করেন, তাঁর দল এবং নতুন জোটকে ভয় পেয়েই এই সব করা হচ্ছে। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক প্রমাণ করতে পারলে তিনি মেনে নেবেন। না হলে তৃণমূলের কয়েকজন বড় নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

