Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অর্জুন বাহিনীতে অবসরপ্রাপ্তদেরই নিয়োগ! বেতন কত? যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

অর্জুন বাহিনীতে অবসরপ্রাপ্তদেরই নিয়োগ! বেতন কত? যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

বাংলা হান্ট ডেস্কঃ বিপর্যয় মোকাবিলায় অর্জুন বাহিনী (Arjun Force) তৈরির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার প্রথম দফায় রাজ্য সৈনিক বোর্ড থেকে ২০০ জনকে নিয়ে এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। এই অর্জুন বাহিনীতে নিয়োগের যোগ্যতা কী, বেতন কত, নিয়োগ কীভাবে হবে, এইসব নিয়ে সামনে এল বড় আপডেট।

অর্জুন বাহিনীতে নিয়োগের খুঁটিনাটি | (Arjun Force)

রাজ্যের অর্জুন বাহিনীতে মূলত অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের নেওয়া হবে। সেনা থেকে অবসরপ্রাপ্ত ৪০ বছরের কম বয়সীদের এই বাহিনীতে নিয়োগ করা হবে। এনডিআরএফের আদলে তৈরি হতে চলা এই বাহিনী আপাতত ২০০ জন প্রাক্তন সেনাকে নিয়ে গঠন করা হচ্ছে।

রাজ্য সৈনিক বোর্ডের অধীন থাকা অবসরপ্রাপ্ত সেনাদের নিয়ে প্রাথমিকভাবে ২০০ সদস্যের অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। এই বাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। প্রার্থীর বয়স ৪০ বছর বা তার কম হতে হবে।

জানা গিয়েছে, মূলত অবসরপ্রাপ্ত সেনারাই অর্জুন বাহিনীতে স্থান পাবেন। বাহিনীর প্রধান তথা বীরনায়ককে রাজ্য সরকারের তরফে মাসে ৪০ হাজার টাকার সাম্মানিক দেওয়া হবে। বাকি সদস্যরা মাসে ২৫ হাজার টাকা করে পাবেন। প্রত্যেক বছর ৩ শতাংশ হারে সাম্মানিক বাড়ানো হবে।

এছাড়া অর্জুন বাহিনীর সদস্যরা বিমা কভারেজের সুবিধাও পাবেন। মৃত্যু বা গুরুতর আহত হলে ১০ লক্ষ টাকা ও স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ দেওয়া হবে। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে আসা অগ্নিবীরদের প্রথম ব্যাচ ও অবসরপ্রাপ্ত সেনাদের বিপর্যয় মোকাবিলা, পুলিশ, ফরেস্ট, ফায়ার বিভাগে অগ্রাধিকার দেওয়া হবে। ২০ শতাংশ সংরক্ষণও থাকছে।

গত অগাস্ট মাসেই রাজ্যে অর্জুন বাহিনী তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজের জন্য এই বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দেওয়া হবে বলে জানা যায়। প্রাথমিকভাবে বিপর্যয় মোকাবিলার জন্য অর্জুন বাহিনীর ১০০ জন সদস্যকে কলকাতায়, ৫০ জনকে দার্জিলিং পাহাড় ও ৫০ জনকে সুন্দরবনে মোতায়েন করা হচ্ছে। তবে ভবিষ্যতে এনডিআরএফের ধাঁচে এই বাহিনীকে আরও বড় করে গড়ে তোলা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt