বাংলা হান্ট ডেস্কঃ অর্থের অভাবে অনেক মেধাবী পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। সেই সমস্যা দূর করতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)। এই স্কলারশিপে মাধ্যমে বহু পড়ুয়া আর্থিক সাহায্য পেয়ে থাকে। ২০২৬ শিক্ষাবর্ষে নতুন করে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
সেই কারণেই আজকের এই প্রতিবেদন। এই স্কলারশিপে আবেদন বা রিনিউ করতে চাইলে কীভাবে এই সুযোগ পাওয়া যাবে, কারা যোগ্য, জানুন।
কারা পাবেন এই স্কলারশিপ (Aikyashree Scholarship)?
এই প্রকল্পের (Aikyashree Scholarship) সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি বা জৈন সম্প্রদায়ের পড়ুয়ারাই এই স্কিমের আওতায় পড়েন। তবে শুধু সম্প্রদায় হলেই হবে না, পড়াশোনাতেও নির্দিষ্ট মান বজায় রাখতে হবে। শেষ পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। এছাড়া পরিবারের আয়ের দিকেও নজর দেওয়া হয়। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে বার্ষিক আয় ২ লক্ষ টাকার নিচে থাকতে হবে। আর প্রফেশনাল কোর্সে পড়লে সেই সীমা ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ধরা হয়েছে।
কত টাকা পাওয়া যায়?
পড়াশোনার স্তর অনুযায়ী এই স্কলারশিপকে (Aikyashree Scholarship) তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
প্রি-ম্যাট্রিক: প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা এই স্তরে পড়েন। বছরে প্রায় ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা মেলে।
পোস্ট-ম্যাট্রিক: একাদশ থেকে পিএইচডি স্তর পর্যন্ত পড়ুয়ারা এখানে অন্তর্ভুক্ত। বছরে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
মেরিট-কাম-মিনস: ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল বা ম্যানেজমেন্টের মতো পেশাদার কোর্সে যারা পড়ছেন, তারা এই বিভাগে আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপের (Aikyashree Scholarship) জন্য পুরো আবেদন প্রক্রিয়াই অনলাইনে করা হয়। প্রথমে WBMDFC-র অফিসিয়াল পোর্টালে গিয়ে 'স্টুডেন্ট রেজিস্ট্রেশন' করতে হবে। সেখানে নিজের জেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত তথ্য দিয়ে একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে। তারপর সেই আইডি দিয়ে লগ-ইন করে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। সবশেষে আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হয়।
কোন কোন নথি লাগবে?
আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হয়। যেমন -
- শেষ পরীক্ষার মার্কশিট
- ব্যাঙ্ক পাসবই
- আধার কার্ড
- আয়ের সার্টিফিকেট
- বর্তমান কোর্সে ভর্তির প্রমাণ
- বোনাফাইড সার্টিফিকেট
কিছু গুরুত্বপূর্ণ নিয়ম
অনেকেই জানতে চান, ঐক্যশ্রীর (Aikyashree Scholarship) সঙ্গে অন্য স্কলারশিপ নেওয়া যাবে কি না। নিয়ম অনুযায়ী, একজন পড়ুয়া একসঙ্গে একটির বেশি স্কলারশিপ নিতে পারবেন না। তবে যদি কারও ৬০ শতাংশের বেশি নম্বর থাকে, তাহলে ঐক্যশ্রী পোর্টাল থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নির্দিষ্ট বিভাগে আবেদন করার সুযোগ রয়েছে।
Scholarship started know detailsআরও পড়ুনঃ 'আমি জিতলে আমার মেয়ে…', বড় কথা বলে দিলেন বিজেপি প্রার্থী তিলোত্তমার মা
আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে টোল-ফ্রি নম্বর ১৮০০-১২০-২১৩০-এ ফোন করা যেতে পারে। এছাড়া হোয়াটসঅ্যাপ নম্বর ৮০১৭০৭৬০১১-তেও যোগাযোগ করা যাবে। নির্দিষ্ট সময়ের জন্যই আবেদন পোর্টাল খোলা থাকে, তাই সময়মতো সব তথ্য জেনে আবেদন করাই বুদ্ধিমানের কাজ (Aikyashree Scholarship)।

