Dailyhunt
বড় পতন সোনার দামে! পয়লা বৈশাখের আগে ২২ ও ২৪ ক্যারেকষট হলুদ ধাতুর দর জানুন

বড় পতন সোনার দামে! পয়লা বৈশাখের আগে ২২ ও ২৪ ক্যারেকষট হলুদ ধাতুর দর জানুন

বাংলা হান্ট ডেস্ক: পয়লা বৈশাখের আগে ফের আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। সোনার দাম বড় পতন। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

দেখে নিন আজকের লেটেস্ট রেট।

পয়লা বৈশাখের আগে সোনার দামে বড় পতন! জানুন আজকের রেট (Gold Price)

সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই কমেছে। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা ফলে এমনটা হচ্ছে বলে অনেকেই মনে করছেন।পাশাপাশি সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।


পেট্রোল-ডিজেলের দামে চড়াই-উতরাই, আজ শহরে কত? কম দামে কোন শহর জানুন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪২৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৯৩০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম
১৪৯৩০০ টাকা।

সোমবার সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৪২০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৪২০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৪১০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪১০০ টাকা।

তবে বর্তমানে সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt