Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বল পায়ে বিধ্বংসী মোহনবাগান! গোলের সুনামিতে প্রতিপক্ষকে উড়িয়ে ডুরান্ডের নক-আউটে মেরিনার্সরা

বল পায়ে বিধ্বংসী মোহনবাগান! গোলের সুনামিতে প্রতিপক্ষকে উড়িয়ে ডুরান্ডের নক-আউটে মেরিনার্সরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোলের নেশায় মাতলো মোহনবাগান (Mohun Bagan)। ডার্বি জয়ের পর ডুরান্ড কাপে (Durand Cup 2026) নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৮-০ ফলে চূর্ণ করে দিলো সবুজ মেরুণ শিবির। এই জয়ের ফলে পয়েন্টস টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) টপকে শীর্ষে উঠে নক-আউটে নিজেদের জায়গা পাকা করে ফেললো পানাগিওটিস ডিলেমপেরিসের (Panagiotis Dilmperis) ছেলেরা।

এদিন মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেন তারকা ফরোয়ার্ড মনবীর সিং। সুযোগ পেয়েও নষ্ট না করলে হ্যাটট্রিক পেতে পারতেন তারকা মিডফিল্ডার সুহেল ভাট। এছাড়া বাকি তিনটি গোলের মধ্যে দুটি করেন আলবার্তো রদ্রিগেজ ও রাহুল ভেকে। অপর গোলটি ছিল সাউথ ইউনাইটেড ফুটবলারের আত্মঘাতী গোল।

এই ম্যাচে নামার আগে মোহনবাগানের নতুন গ্রিক কোচ স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে আক্রমণাত্মক ফুটবল খেলবে তার দল। ফলস্বরূপ প্রথমার্ধেই ৪-০ ফলে এগিয়ে যান মেরিনার্সরা। গোলপোস্ট বাঁধা না হয়ে দাঁড়ালে এদিন অনায়াসে ১০ গোলের গণ্ডি অতিক্রম করতে পারতো মনবীররা।

ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে প্রটেক্টর্সদের বিরুদ্ধে ৮-০ ফলে জিতে মোহনবাগানকে যেন এক অদৃশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে এদিন সাউথ ইউনাইটেডকে গুঁড়িয়ে দিয়ে যেন মোহনবাগান প্ৰমাণ করলো এই মরশুমের সবচেয়ে শক্তিশালী দল তাদেরই।

কলকাতা লিগে খুব একটা ভালো ছন্দে না থাকলেও ডুরান্ড কাপে নিজেদের সিনিয়র দলের পারফরম্যান্স দেখে সন্তুষ্ট ভক্তরা। গ্রূপের শেষ ম্যাচে সম্পূর্ণ চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে তারা। ফলে আগামীর কথা ভেবে পরীক্ষা-নিরীক্ষার সুযোগটি নিতে পারেন মোহনবাগান কোচ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt