Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভরা মরশুমেও হাত খালি মৎস্যজীবীদের, ইলিশের যোগান নেই কেন বাজারে?

ভরা মরশুমেও হাত খালি মৎস্যজীবীদের, ইলিশের যোগান নেই কেন বাজারে?

বাংলাহান্ট ডেস্ক : ইলিশের (Hilsa) মরশুম প্রায় যাই যাই করছে। এতদিন খারাপ আবহাওয়ার জেরে ইলিশ শিকার বারবার ব্যাহত হয়েছে। বারংবার নিম্নচাপের জেরে সমুদ্র থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন মৎস্যজীবীরা। নতুন করে আবারও আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় চিন্তা আরও বাড়ছে মৎস্যজীবীদের।

ইলিশ (Hilsa) নিয়ে নতুন করে দুশ্চিন্তা

নতুন করে পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় মঙ্গলবার পর্যন্ত ছিল ভারী বৃষ্টির সম্ভাবনা। এর জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জেলায় ছিল ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছিল।

নিম্নচাপের জেরে সতর্কতা: বেশ কিছু জেলায় নিম্নচাপের জেরে জারি করা হয়েছিল হলুদ সতর্কতা। এই অবস্থার জেরে সমুদ্রে ইলিশ (Hilsa) ধরার উপরে বড়সড় প্রভাব পড়েছে। মৎস্যজীবী সংগঠনের সভাপতি জানান, এর জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাই দায়ী।

ইলিশ উঠছে না ট্রলারে: বেশিরভাগ দিনই আবহাওয়া খারাপ থাকছে। উত্তাল সমুদ্রে ২-৩ দিনের বেশি থাকতে পারছে না ট্রলারগুলি। মাঝপথে মাছ ধরা ছেড়েই উপকূলে ফিরতে হচ্ছে ট্রলারগুলিকে। অল্প মাছ উঠছে ট্রলারে।

এই পরিস্থিতি বেশিদিন চলতে থাকলে সমস্যায় পড়তে হবে বলে মনে করা হচ্ছে। মাছ কম উঠলে যোগানের তুলনায় চাহিদা আরও বাড়বে। সেক্ষেত্রে ইলিশের দামও আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt