Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ? বিতর্কের মাঝেই বড় বার্তা কেন্দ্রের

ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের প্রমাণ? বিতর্কের মাঝেই বড় বার্তা কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ গত জুন মাসে ভারতীয় পাসপোর্ট (Indian Passport) নিয়ে বড় মন্তব্য করেছিল বিদেশ মন্ত্রক। জানানো হয়, এটি বিদেশ ভ্রমণের নথি হলেও সরকারিভাবে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ (Citizenship Proof) নয়। এই নিয়ে জোর বিতর্ক হয়। এই আবহে বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়, 'শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য।'

এরপরেও অবশ্য নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত ধোঁয়াশা সম্পূর্ণ কাটেনি।

পাসপোর্ট নিয়ে যা জানাল কেন্দ্র… | (Indian Passport)

পাসপোর্ট দিবসে বিদেশ মন্ত্রক জানায়, 'পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি, এটি নাগরিকত্বের প্রমাণ নয়।' সম্প্রতি রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব সংসদে পাসপোর্ট সম্বন্ধিত লিখিত প্রশ্ন করেন। সেসবের উত্তর দেন কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

আবদুল ওয়াহাব জানতে চেয়েছিলেন, ভারতীয় পাসপোর্ট কি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ? পাসপোর্ট দেওয়ার যোগ্যতার মাপকাঠি কী? কোনও বিদেশি নাগরিক ভারতীয় নাগরিকত্ব লাভ করলে কোন প্রক্রিয়ায় পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য? বিদেশি নাগরিকত্ব গ্রহণের ফলে এদেশের নাগরিকত্বের উপর কী প্রভাব পড়বে? সরকার পাসপোর্ট ও নাগরিকত্ব সংক্রান্ত কাঠামো পর্যালোচনা করার কোনও পরিকল্পনা করছে? এমন বেশ কিছু প্রশ্ন করেছিলেন তিনি।

এদিন জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, 'ভারতীয় নাগরিকদের বিদেশ সফর নিয়ন্ত্রণ করতে পাসপোর্ট আইন ১৯৬৭ অনুসারে ভারত সরকার ভারতীয় পাসপোর্ট অনুমোদন করে।' তবে এই নথি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কিনা সেই বিষয়ে সরাসরি 'হ্যাঁ' কিংবা 'না' বলেনি কেন্দ্র। ফলে নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত ধোঁয়াশা কাটেনি।

এদিকে এসআইআরের আগে জানানো হয়েছিল, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। দেশের ভিতর ভোটার কার্ডের যথেষ্ট গুরুত্ব থাকলেও এই নথিও নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয় না। এমনকি ড্রাইভিং লাইসেন্সও এক্ষেত্রে কাজে আসে না।

এরপর গত জুন মাসে বিদেশ মন্ত্রক জানায়, পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি। এটি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এদিন সংসদে পাসপোর্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেও এই নথি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কিনা তা স্পষ্ট করেনি কেন্দ্র।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt