Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম, মাসের শুরুতেই ভাড়া বৃদ্ধি অটোয়

ভোট মিটতেই বাড়ল জ্বালানির দাম, মাসের শুরুতেই ভাড়া বৃদ্ধি অটোয়

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে শুরু হল মে মাস। আর নতুন মাস পড়তে না পড়তেই লক্ষ্য করা যাচ্ছে একাধিক বদল। মূল্যবৃদ্ধির কোপে মাসের শুরুতেই নাভিশ্বাস ফেলার জোগাড় আমজনতার। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি দাম বেড়েছে অটোয় ব্যবহৃত এলপিজিরও। ফলত মাসের শুরুতেই অটো ভাড়াও (Auto Fare) এক ধাক্কায় বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফের বাড়ল অটোর এলপিজির (Auto Fare) দাম

লিটার প্রতি অটো এলপিজির দাম বেড়েছে ৬ টাকা ৪৪ পয়সা। অটো এলপিজির বর্তমান দাম বেড়ে হয়েছে ৮৯.৪০ টাকা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে অটো এলপিজির দাম ছিল প্রতি লিটারে ৫২ টাকা। কিন্তু যুদ্ধের পরেই বিশ্ববাজারে জ্বালানির ঘাটতি দেখা যাওয়ায় দেশেও বাড়তে শুরু করে জ্বালানির দাম।

আগেও বেড়েছিল অটো ভাড়া: সে সময় জ্বালানির দাম বাড়িয়েছিল অটো চালকরা। তখনই বেড়েছিল অটো ভাড়া। রুট বিশেষে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল ভাড়া। কিন্তু ভোট মিটতেই ফের বাড়ল জ্বালানির দাম। তবে কি বেশি ভাড়াও গুনতে হবে এবার অটো যাত্রীদের?

আবারও বাড়বে ভাড়া: অটো চালকদের একাংশ জানান, ভাড়া (Auto Fare) বাড়ানোর কথা আপাতত তাঁরা ভাবছেন না। তবে গ্যাসের দাম কমলে তাঁদের সুবিধা হয়। কারণ তাঁরা দিন আনা দিন খাওয়া মানুষ। আরেকজন অটোচালক অবশ্য জানান, ভাড়া ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। আগে যে ভাড়া ২০ টাকা ছিল সেটাই এখন বেড়ে ২৫ টাকা হয়ে গিয়েছে। বাধ্য হয়েই ভাড়া বাড়িয়েছেন তাঁরা। এমনকি ভাড়া আরও বাড়ানো দরকার বলে মত তাঁদের।

এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'ভোট মিটতেই বেড়ে গিয়েছে গ্যাসের দাম। দেশের অবস্থা ভালো নয়। ২০২৯ সালে মোদী মুক্ত ভারত না হলে মানুষের কষ্ট কমবে না।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt