Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বুধেও রেহাই নেই! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বুধেও রেহাই নেই! দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ নিম্নচাপের প্রভাবে আজ, বুধবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে।

সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও (Kolkata Weather Update) আজ বৃষ্টি চলবে। আকাশ মূলত মেঘলা থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে। টানা বৃষ্টির কারণে কলকাতার নিচু এলাকা ও রাস্তায় জল জমার সমস্যা হতে পারে। তাই আজও শহরের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টির দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজকের রাশিফল ২ সেপ্টেম্বর, ব্যবসায় বাজিমাত করবে এই ছয় রাশি

আজ বুধবারও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বাংলার। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে উত্তরবঙ্গ, দুই জায়গাতেই কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টি চলবে। নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt