Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চোটের কারণে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া, আচমকাই মুড়িয়ে ফেললেন মাথা! সনাতনী রূপ দেখে মুগ্ধ তার ভক্তরা

চোটের কারণে মাঠের বাইরে হার্দিক পান্ডিয়া, আচমকাই মুড়িয়ে ফেললেন মাথা! সনাতনী রূপ দেখে মুগ্ধ তার ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে দক্ষ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আপাতত চোটের কারণে মাঠের বাইরে। এরই মধ্যে গত রবিবার তিরুমালায় অবস্থিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Venkateswara Swamy Temple) তিনি প্রার্থনা নিবেদন করেছেন। ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ কামনার সময় তাঁকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যায়।

তার মুণ্ডিত মস্তকে দেখে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা। অবশ্য এদিন হার্দিক একা ছিলেন না। তার সাথে ছিলেন পান্ডিয়ার নতুন প্রেমিকা মাহিকা শর্মা। মন্দির পরিদর্শনের সময় তাঁদের পরনে ছিল সনাতনী পোশাক। মন্দিরে তাঁদের তোলা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ভাইরাল হয়ে যায়।

হার্দিক পান্ডিয়ার এই নতুন অবতার ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। তিনি বরাবরই নাইট-পার্টি, নাচগান নিয়ে ব্যস্ত থাকা এক চরিত্র। পুজো পাঠের ব্যাপারে খুব বেশি আগ্রহী তাকে কোনওদিন দেখা যায়নি। আর মন্দিরে চুল উৎসর্গ করা হিন্দুদের এক গম্ভীর বিশ্বাস ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে পরিচিত প্রথা। যদিও তারকা ক্রিকেটারটি ঠিক কেন মাথা মুড়িয়েছেন সেই বিষয়ে কোনও বার্তা প্রকাশ করেননি, তবুও তাঁর মন্দির পরিদর্শনের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে।

ভাইরাল ছবিগুলিতে দেখা গিয়েছে যে হার্দিক পান্ডিয়া আজ মাহিকা শর্মার সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির চত্বর পরিদর্শন করেছেন। তাদের গায়ে ছিল সম্পূর্ণ প্রার্থনা ও পুজো আচ্চার জন্য ব্যবহৃত পোশাক। হার্দিক ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, তা কেউই জানেন না। মাঝের সময়টুকুতে তার এই রূপ দেখে খুশি তার ভক্তদের একটা বড় অংশ।

আইপিএল ২০২৬ মরশুম শেষ হওয়ার পর থেকেই এই অলরাউন্ডার মাঠে নামতে পারেননি। তার পিঠের চোট নতুন নয়। কিন্তু শুরুতে শুধু পিঠের আড়ষ্টতা থাকলেও পরবর্তীতে তার সঙ্গে উরুর চোট যুক্ত হয়ে তার অবস্থা আরও সঙ্গীন করে তুলেছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে এই পেসার অলরাউন্ডারকে সম্পূৰ্ণ সুস্থ অবস্থায় দলে দেখতে চাইবে বিসিসিআই।

এই চোটের কারণে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেননি হার্দিক। যেতে পারেননি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরেও। এরপর অতি সম্প্রতি জিম্বাবোয়ে অনুষ্ঠিত হোয়াইট-বল সিরিজ থেকেও বাইরে ছিলেন হার্দিক। আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করার পর থেকে তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt