Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চ্যানেল বদলে নতুন সিরিয়ালে ফিরছেন 'অনুভব' সোমরাজ, বিপরীতে কে?

চ্যানেল বদলে নতুন সিরিয়ালে ফিরছেন 'অনুভব' সোমরাজ, বিপরীতে কে?

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলায় জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে প্রথম দিকেই জায়গা করে নিয়েছিল 'কনে দেখা আলো'। প্রথমবার সোমরাজ মাইতি এবং সাইনা চট্টোপাধ্যায়ের জুটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ দর্শকদের। এবার আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন সোমরাজ।

বিপরীতে কে থাকছেন এবারে?

নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন সোমরাজ

সোমরাজ সাইনার জুটি জনপ্রিয়তা পেলেও এবার আর দেখা মিলবে না তাঁদের নতুন সিরিয়ালে। অন্য নায়িকাকে দেখা যাবে সোমরাজের বিপরীতে। এবার আর জি বাংলা নয়, স্টার জলসায় নতুন সিরিয়ালে পা রাখতে চলেছেন অভিনেতা।

কী হচ্ছে সিরিয়ালের নাম: সূত্রের খবর অনুযায়ী, সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্টের প্রযোজনায় এই সিরিয়ালটি আসতে চলেছে। শোনা যাচ্ছে, আসন্ন ধারাবাহিকের নাম 'গুরু'। একজন গ্যাংস্টারের ভূমিকায় প্রথমবার এই সিরিয়ালে অভিনয় করবেন সোমরাজ।

কে হচ্ছেন নায়িকা: সূত্রের খবর মানলে, এই ধারাবাহিকে (Serial) সোমরাজের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ পর্ণা চক্রবর্তীকে। এর আগে কম্পাস সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। খবর সত্যি হলে এই ধারাবাহিকের হাত ধরে নতুন জুটি পেতে চলেছে দর্শকরা।

শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসেই শুরু হবে এই সিরিয়ালের শুটিং। একেবারে ভিন্ন চরিত্রে ধরা দেবেন সোমরাজ। তবে পর্ণার চরিত্র নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt