Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
DA বৃদ্ধি পেয়ে পৌঁছে যাবে ৬৩ শতাংশে! জল্পনার মাঝেই বড়সড় সুখবর আসছে সরকারি কর্মীদের জন্য

DA বৃদ্ধি পেয়ে পৌঁছে যাবে ৬৩ শতাংশে! জল্পনার মাঝেই বড়সড় সুখবর আসছে সরকারি কর্মীদের জন্য

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ডিএ নিয়ে চর্চার শেষ নেই। গতকালই নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য সরকারি কর্মীদের চার সংগঠন। সেখানে যা খবর মিলেছে তাতে ২২ জুন রাজ্য বাজেটে সুখবর আসছে বাংলার সরকারি কর্মীদের জন্য। এদিকে মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও।

শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ডিএ (DA) আরও একবার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে কর্মচারীদের জন্য।

ডিএ বাড়বে ফের এক দফায় | Dearness Allowance

বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। যা জানুয়ারি থেকেই লাগু হয়েছে। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। তবে ঘোষণা আরও পরে হতে পারে। উল্লেখ্য, মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু'বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। শেষ বার মাত্র ২ শতাংশ হারে ডিএ বেড়েছিল। এবার কতটা বাড়বে সেই নিয়ে জল্পনা চলছে কেন্দ্রের কর্মীদের মধ্যে। এরই মধ্যে শোনা যাচ্ছে, এবার ৩% ডিএ বৃদ্ধি করা হতে পারে।

বছরে দু'বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়। আর ডিসেম্বর সেমিস্টারের ডিএ সাধারণত অক্টোবর মাসে হয়।

অতীতের প্রবণতা এবং একাধিক সূত্র অনুযায়ী, ডিএ বৃদ্ধির ঘোষণাটি দিওয়ালির আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিএ ৩ শতাংশ বাড়লে এবার ৬৩ শতাংশে পৌঁছে যেতে পারে। এর ফলে, এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে ৬০% হারে ডিএ পাচ্ছেন সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র ১৮% হারে ডিএ পাচ্ছেন যদিও সরকার পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা হয়েছে রাজ্যে। এবারে কেন্দ্রীয় হারে ডিএ মেলে কী না সেই অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt